চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ প্রতিষ্ঠানকে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 08, অক্টোবর 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরবরাহ বাড়াতে এবং বাজারে স্থিতিশীলতা আনতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী রোববার (৮ অক্টোবর) গণমাধ্যমকে জানান, নতুন করে ৫টি প্রতিষ্ঠানকে (প্রত্যেককে এক কোটি) ৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

ডিম আমদানির অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, ইউনিয়ন ভেনচার লিমিটেড, জে এফ জে প্যারাডাইস কানেকশন, লায়েক এন্টারপ্রাইজ, মেসার্স লাকি এন্টারপ্রাইজ এবং মেসার্স পিংকি ট্রেডার্স।

এর আগে দুই দফায় ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। গত মাসে আমদানির অনুমোদন পাওয়া ডিমের একটা বড় চালান চলতি সপ্তাহে দেশে পৌঁছাবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

গত আগস্ট মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম নির্ধারণ করে দেয়। মন্ত্রণালয়ের হিসাবে সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হচ্ছে। আর খুচরা পর্যায়ে বিক্রির জন্য ১২ টাকা দাম নির্ধারণ করা হয়। তবে খুচরা পর্যায়ে এই দামে বিক্রি হচ্ছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে আসার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকায় নিশ্চিত করা না যাচ্ছে, সে পর্যন্ত ডিম আমদানির অনুমতি দেওয়া হবে।

দেশে বর্তমানে দৈনিক ডিমের চাহিদা ৪ কোটি।

Tags: বাণিজ্য মন্ত্রণালয়
Previous Post

গেমসআওয়ার কর্পোরেট প্রিমিয়ার লিগের ২য় মৌসুম উদ্বোধন

Next Post

জিম্মি করে পরিবারের সামনেই মেয়েকে হত্যা

Next Post
শিশুদের কান্নার ছবি, পরিবারের সামনে এক শিশু কাঁদছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্মি করে পরিবারের সামনেই মেয়েকে হত্যা

অস্ট্রেলিয়ার ক্রিকেটার উল্লাসে ভাসছেন, ভারতের ক্রিকেটার হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের টপঅর্ডারে মড়ক লেগেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT