চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 28, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
তিনজন পুরুষের সাক্ষাৎকারের দৃশ্য, একটি টেবিলের চারপাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ১৯৯২ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের কারাবাস নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তার দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান। তাদের দাবি, কারাগারে বাবাকে প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপের মধ্যে রাখা হয়েছে এবং তাকে হত্যার চেষ্টাও করা হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে লর্ডসে সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইক আথারটনের নেয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন তারা। স্কাই স্পোর্টস বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের পর মধ্যাহ্ন বিরতিতে সাক্ষাৎকারটি সম্প্রচার করে।

জানা গেছে, সাক্ষাৎকারটি প্রচার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপত্তি জানিয়েছিল। তবে সেই আপত্তি সত্ত্বেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস।

সাক্ষাৎকারে ইমরানের শারীরিক অবস্থা, কারাগারে তার জীবনযাপন, চিকিৎসা নিয়ে পরিবারের উদ্বেগ এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন তার দুই ছেলে।

ইমরানের ছোট ছেলে কাসিম খান বলেছেন, ‘তারা এখন আর কোন কৌশলও অনুসরণ করছে না। তারা কী করছে, সেটিও পরিষ্কার নয়। স্পষ্টতই তাকে সেখানে হত্যার চেষ্টা চলছে। যতটা সম্ভব তাকে আটকে রাখা এবং তার কণ্ঠ স্তব্ধ করে দেয়াই যেন উদ্দেশ্য।’

কাসিমের দাবি, ইমরান দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা থাকেন। সম্প্রতি পরিবারের সঙ্গে যোগাযোগের সময় ইমরান কারাগারের পরিস্থিতির অবনতি এবং অন্য রাজনৈতিক বন্দিদের সঙ্গে নিজের অবস্থার তুলনা করেছেন বলেও জানান তিনি।

ইমরানের চোখের সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কাসিম। তিনি জানান, ‘বাবার চোখে প্যাচ দেখা গেছে এবং তাকে স্বাভাবিকের তুলনায় বেশি চাপগ্রস্ত মনে হয়েছে।’

চিকিৎসা নিয়েও অভিযোগ করেন সুলেমান। তার দাবি, ‘ইমরানকে বেসরকারি হাসপাতালে নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সরকারি চিকিৎসাকেন্দ্রে কয়েক ঘণ্টার জন্য নেয়া হয়। স্বাধীন হাসপাতালের চিকিৎসক ও পরিবারের চিকিৎসক অপেক্ষায় থাকলেও তাকে সেখানে না নিয়ে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।’

ইমরানের দুই ছেলে আরও জানান, ‘পাকিস্তানে গিয়ে বাবার সঙ্গে দেখা করতে তারা ভিসা পাচ্ছেন না। ‘প্রযুক্তিগত কারণ’ দেখিয়ে তাদের ভিসা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিক চিঠিও পাঠানো হয়েছে। এসব উদ্যোগে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল আথারটনসহ কয়েকজন সাবেক ক্রিকেট অধিনায়ক স্বাক্ষর করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লর্ডসে সাক্ষাৎকার প্রচারের পর পাকিস্তান দল লাঞ্চের পর মাঠে ফিরতে অনীহা দেখিয়েছিল বলেও খবর আসে। পরে ইসিবির হস্তক্ষেপে তারা মাঠে ফেরে।

Tags: আথারটনইমরান খানপাকিস্তানলর্ডসলিড স্পোর্টস
Previous Post

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

Next Post

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল, বাংলাদেশের শীর্ষ খবর ও আপডেট. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

চীনা প্রতিনিধি ভাষণ দিচ্ছেন, পেছনে চীনা পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT