চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 28, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়ের সংঘর্ষ, ঝগড়া ও মারামারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় শাস্তি পাওয়া আর্জেন্টিনার ফুটবলারদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। লিয়েন্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও  থিয়াগো আলমাদার পাশাপাশি সহকারী কোচ রবার্তো আয়ালাও এখন তাদের নিষেধাজ্ঞার ম্যাচগুলো প্রীতি ম্যাচে কাটানোর সুযোগ পাবেন।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই অনুমোদন দিয়েছে। ফলে নিষেধাজ্ঞাগুলো শুধু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কার্যকর হবে না; সামনে থাকা ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এগুলো গণনা করা হবে।

এএফএ আগে ফিফার কাছে আবেদন করেছিল, সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞা যেন অফিশিয়াল ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও কার্যকর করার সুযোগ দেয়া হয়। ফিফা সেই আবেদন মেনে নেওয়ায় আর্জেন্টিনার জন্য পরিস্থিতি কিছুটা সহজ হয়েছে।

সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন পারেদেস। বিশ্বকাপ ফাইনালে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষের সময় তাকে ঘাড় ধরে মাটিতে ফেলে দেয়ার ঘটনায় আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা হয়। মলিনা সাত ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রদ্রিকে আঘাত করার ঘটনায়।

অন্যদিকে সংঘর্ষে জড়ানোর কারণে থিয়াগো আলমাদা এক ম্যাচ এবং দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় রবার্তো আয়ালা তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

নতুন সিদ্ধান্তের ফলে চলতি বছরে আর্জেন্টিনার সামনে থাকা আন্তর্জাতিক উইন্ডোগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে সর্বোচ্চ চারটি এবং ৯ থেকে ১৭ নভেম্বরের উইন্ডোতে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের। অর্থাৎ আগামী দুই আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা ছয়টি ম্যাচ খেলতে পারলে পারেদেস ও মোলিনা নিষেধাজ্ঞার বড় একটি অংশ সেখানেই শেষ হয়ে যেতে পারে।

তবে এখানেই থামছে না এএফএ। নিষেধাজ্ঞা আরও কমানোর জন্য আপিলের প্রস্তুতিও নিচ্ছে তারা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফিফার সিদ্ধান্তের পূর্ণাঙ্গ কারণ জানার অপেক্ষায় রয়েছে তারা। সেই নথি হাতে পাওয়ার পর ফিফার আপিল কমিটিতে আবেদন করা হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক ক্রীড়া সালিসি আদালতেও (সিএএস) যাওয়ার পরিকল্পনা রয়েছে এএফএর।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপআর্জেন্টিনাফিফালিড স্পোর্টসস্পেন
Previous Post

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

Next Post

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

Next Post
তিনজন পুরুষের সাক্ষাৎকারের দৃশ্য, একটি টেবিলের চারপাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল, বাংলাদেশের শীর্ষ খবর ও আপডেট. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT