চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমপ্লিট শাটডাউনে সারাদেশে বন্ধ আমদানি-রপ্তানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 29, জুন 2025
in অর্থনীতি
A A
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব খাতের অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আজকেও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সারাদেশে বন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। স্থলবন্দরগুলোতে বাংলাদেশ এবং ভারতের অংশে আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক।

কমপ্লিট শাটডাউনের কারণে ঢাকায় এনবিআর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম সমুদ্রবন্দর, বেনাপোল ও সোনামসজিদ স্থলবন্দর এবং ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের রাজস্ব কার্যক্রম বন্ধ রয়েছে।

টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেছেন, বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, কমপ্লিট শাটডাউনের ফলে রপ্তানি কনটেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। বন্দরে অপেক্ষা করছে ১৭টি কন্টেইনারবাহী জাহাজ।

আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও। শ্রমিকরা জানায়, ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে অন্তত ৫০০ ট্রাক আটকা পড়েছে।

Tags: আমদানি-রপ্তানিএনবিআরএনবিআর সংস্কার ঐক্য পরিষদকমপ্লিট শাটডাউনজাতীয় রাজস্ব বোর্ডবন্ধসারাদেশসারাদেশে প্রচারপত্র বিতরণ
Previous Post

চানখারপুলে ৬ জনকে হত্যা: অভিযোগ গঠনে পরবর্তী শুনানি ৩ জুলাই

Next Post

থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস, পদত্যাগের দাবিতে উত্তাল ব্যাংকক

Next Post
ব্যাংককে জনতার বিক্ষোভ, হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস, পদত্যাগের দাবিতে উত্তাল ব্যাংকক

সবুজ রঙের মাদ্রাসা ভবন, ছাদে কিছু গাছ ও জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসা শিক্ষার্থীকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখেন শিক্ষক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT