চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসা শিক্ষার্থীকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখেন শিক্ষক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 29, জুন 2025
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
সবুজ রঙের মাদ্রাসা ভবন, ছাদে কিছু গাছ ও জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের কালীগঞ্জে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বস্তায় ভরে রেলিংবিহীন ছাদে ফেলে রাখার ঘটনার অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে মাদ্রাসার গেট তালাবদ্ধ করে রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা। তীব্র রোদের মধ্যে শিশুটিকে চটের বস্তায় আটকে রাখার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা।

শনিবার (২৮ জুন) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী (১০) কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী দাওদাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।

অভিযুক্ত হাফেজ জাকারিয়া (২৯) একই উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকার বাসিন্দা এবং মাদ্রাসাটির প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানায়, সকালে কোনো এক কারণে শিক্ষার্থীকে পিটায় শিক্ষক জাকারিয়া। পরে সে কান্নাকাটি শুরু করলে এবং পরিবারের কাছে বলে দেওয়ার হুমকি দিলে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় একটি চটের বস্তায় শিশুটির শরীর আটকে মাথা বাহিরে রেখে দোতলা মাদ্রাসা ভবনের রেলিংবিহীন ছাদে ফেলে রাখা হয়। এ সময় তাকে যাতে কেউ খুঁজে না পায়, এজন্য মাদ্রাসার গেট বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়।

তারা জানান, বন্দি অবস্থায় বস্তায় প্রস্রাব ও পায়খানা করে শিশুটি। দীর্ঘসময় পর মাদ্রাসার এক সহপাঠী গোপনে জানালা দিয়ে বের হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এরপর আশপাশের মানুষ জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত শিক্ষক আগেও শিক্ষার্থীদের গায়ে হাত তোলার জন্য পরিচিত ছিলেন, তবে এতটা নির্মম আচরণ এবারই প্রথম চোখে পড়ে।

শিশুটির বাবা মোশারফ হোসেন বলেন, এটা কোনও শিক্ষকের কাজ হতে পারে? আমার ছেলে ছোট, কোনো ভুল করলেও এভাবে নির্যাতনের অধিকার কারো নেই। আমি থানায় অভিযোগ করেছি, মামলা করবো। আমি আমার সন্তানের ওপর নির্যাতনের বিচার চাই।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তার দাবি, শিশুটিকে পুরোপুরি বস্তার মধ্যে না রেখে মাথা বাইরে রাখা হয়েছিল, যেন সে পালাতে না পারে।

তিনি জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Tags: গাজীপুরশিক্ষার্থী নির্যাতন
Previous Post

থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস, পদত্যাগের দাবিতে উত্তাল ব্যাংকক

Next Post

সাবেক সিইসি হাবিবুল আউয়াল কারাগারে

Next Post
কারাগারে থাকা সাবেক সিইসি হাবিবুল আউয়াল ও তার সঙ্গীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি হাবিবুল আউয়াল কারাগারে

স্মার্ট ব্যক্তির হাসিমুখে ছবি, বাইরের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভালো গান দর্শকদের সিনেমা হলে টেনে নিয়ে যায়'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT