চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 09, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইলিয়াস খান, সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিইউএমসিজেএএ’র বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন দিবাগত রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।

এসময় নির্বাচন কমিশনার জাহিদ নেওয়াজ খান, দৌলত আক্তার মালা, আবু সালেহ আকন এবং আঙ্গুর নাহার মন্টি উপস্থতি ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম পেয়েছেন ১২৬ ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ী ৫ জন হলেন- তারিকুল ইসলাম খান রবিন (৩৪০ ভোট), মো. নূরুল করিম ভূঁইয়া (৩২২ ভোট), কবির আহমেদ খান (২৮৯ ভোট), শারমিন আক্তার (২৩৩ ভোট) এবং শাহেদ আলম (২০৯ ভোট)।

একক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহনাজ শারমীন রিনভী।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিল হাসান ৩২৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন। এই পদে অন্য দুই বিজয়ী হলেন- জেসমিন জাহান মুন (২৬৫ ভোট) এবং মো. মাজেদুল হাসান পায়েল (১৯৭ ভোট)।

অর্থ সম্পাদক পদে তাকী মোহাম্মদ জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-অর্থ সম্পাদক পদে লিঙ্কন মো. লুৎফরজ্জামান সরকার (২৯২ ভোট) ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), সাংস্কৃতিক সম্পাদক পদে মোস্তফা মোহাম্মদ তাহান (বিনা প্রতিদ্বন্দ্বিতা), গবেষণা ও সেমিনার সম্পাদক পদে মাসুম বিল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), কল্যাণ সম্পাদক পদে তারেক হাসান নির্ঝর (৩৩২ ভোট), ক্রীড়া সম্পাদক পদে মহিউদ্দিন মুজাহিদ মাহি (২৪৯ ভোট), যোগাযোগ সম্পাদক পদে মেহেদী হাসান (বিনা প্রতিদ্বন্দ্বিতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানিয়া সুলতানা (বিনা প্রতিদ্বন্দ্বিতা) এবং দপ্তর সম্পাদক পদে মো. রাফিজ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতা) দায়িত্ব পেয়েছেন।

১০টি নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- আবুল কালাম আজাদ, হাসান উল্লাহ খান (রানা হাসান), মো. আনোয়ার হোসেন মজুমদার, শারমিন ইফফাত শামস তুলি, আলী আসিফ শাওন, ইশরাত জাহান শোভা, নাজমা বিনতে আলমগীর, শওকত এম ওবায়েদ হাসান রুকুন, মুহাম্মদ রেজাউল করিম শাম্মী এবং তৌফিক মাহমুদ।

এর আগে বিকেলে থেকে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ প্রধান অতিথি ছিলেন ডিইউএমসিজেএএ’র অ্যালামনাই সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অ্যালামনাইয়ের সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। এসময় বিভাগের প্রবীণ শিক্ষক ড. গোলাম রহমান, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এস এ এম মাহফুজুর রহমান, অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মীর মাসরুরুজ্জামান রনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাকিল হাসান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত ‘যোগাযোগ উৎসব’ সত্যিই এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়েছিল। মুখর ছিল পুরো ক্যাম্পাস। ​দীর্ঘদিন পর পুরনো সহপাঠী ও শিক্ষকদের সাথে দেখা হওয়া, স্মৃতিচারণ এবং আড্ডায় পুরো আয়োজনটি এক অন্যরকম উৎসবে রূপ নেয়।

Tags: গণযোগাযোগ ও সাংবাদিকতাডিইউএমসিজেএএঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
Previous Post

আমন মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা, শঙ্কায় কৃষক

Next Post

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে তরুণ উদ্ভাবকের স্মার্ট কারে চড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT