চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 09, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চালকের আসনে থেকেই মিরপুর টেস্টের প্রথমদিন শেষ করেছিল বাংলাদেশ। ছুটছিল বড় সংগ্রহের দিকেই। তবে দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম সেশনেই তিন উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে হোঁচট খেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটে নেমে ৪ উইকেটে ৩০১ রানে প্রথমদিনের খেলা শেষ করেছিল স্বাগতিক দল। মুশফিকুর রহিম ৪৮ রানে এবং লিটন দাস ৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। প্রথম সেশনে ৭৯ রান যোগ করে ৩ ব্যাটারকে হারিয়েছে স্বাগতিক দল। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ১০৯ ওভারে ৭ উইকেটে ৩৮০ রান। মুশফিকুর রহিম ১৭৬ বলে ৮ চারে ৭১ রান ও ইবাদত রানের খাতা না খুলে অপরাজিত আছেন।

শনিবার সকালে নিজের ৩৯তম জন্মদিনে টেস্ট মেজাজে খেলে ১১৪ বলে ফিফটির দেখা পান মুশফিক। দিনের ১২তম ওভারে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ৯৬.৪ ওভারে ৩৩৮ রানে উইকেট বিলিয়ে আসেন লিটন। মোহাম্মাদ আব্বাসের অফ-স্ট্যাম্পের বাইরে কিছুটা শর্ট লেন্থের ডেলিভারিটি পিচে পড়ে একটু ধীর হয়েছিল। লিটন অহেতুক পুল শট খেলার চেষ্টা করেন। মিড অনে টাইমিং মিস করায় বদলি ফিল্ডার আমাদ বাট বাম দিকে সরে গিয়ে সহজেই বল তালুবন্দী করেন। ৩৩ রানে থামেন লিটন।

১০০.৪ ওভারে দলীয় ৩৫৪ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। মোহাম্মাদ আব্বাসের অফ স্ট্যাম্পের অনেক বাইরের খাটো লেন্থের ডেলিভারিতে মিরাজ কিছুটা ওপরের পাঞ্চ করার চেষ্টা করেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে ইমাম বল তালুবন্দী করেন। ১০ রান করেন টাইগার সহ-অধিনায়ক।

মুশফিককে খানিক সঙ্গ দিয়ে তাইজুল ব্যক্তিগত ১৭ রানে বিদায় নেন। আব্বাসের অফ-স্টাম্পের ওপর বাউন্সার ডেলিভারিতে তাইজুল হুকের চেষ্টা করলে বল ব্যাটের উপরের কানায় লেগে সরাসরি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের সহজ ক্যাচে পরিণত হয়। ৩৭৮ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। পরে ইবাদতকে নিয়ে সেশন শেষ করেন মুশফিক।

এ পর্যন্ত পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৪ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, হাসান আলি, নোমান আলি।

এর আগে প্রথম দিনে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। ১২ চার ও ২ ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন অধিনায়ক। ১০ চারে ২০০ বলে ৯১ রান করেন মুমিনুল হক। দুই ওপেনার সাদমান ইসলাম ১৩ এবং মাহমুদুল হাসান জয় ৮ রান করে আউট হন।

Tags: টেস্ট সিরিজনাহিদপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টবিসিবিমিরপুরমুমিনুললিড স্পোর্টসশান মাসুদশান্ত
Previous Post

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

Next Post

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

Next Post
জিয়া পরিবারের ঐতিহাসিক ছবি, নারী ও পুরুষের স্মরণীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

অভিনেতা ও অভিনেত্রীর হাস্যোজ্জ্বল ছবি, থালাপতি বিজয় নিয়ে পোস্ট ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

থালাপতি বিজয়কে নিয়ে এই অভিনেতার পোস্ট ভাইরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT