চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যদি দুর্নীতিহীন ব্যক্তিকে নির্বাচন করতে পারি দেশ এগিয়ে যাবে: দুদক চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুর্নীতি বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। যদি দুর্নীতিহীন ও সৎ ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করা যায়, তাহলে দেশ দ্রুত এগিয়ে যাবে।

রোববার ১১ জানুয়ারি, ঢাকায় রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে না, এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে দেয়। তাই নির্বাচন প্রক্রিয়ায় সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার বিকল্প নেই।

তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনের উদাহরণ বিষয়ে বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের সম্পদের তথ্য সঠিকভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৮ সালের নির্বাচনের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের তথ্য বিবরণী জমা দিয়েছিলেন, তাতে মিথ্যা তথ্য ছিল। যদি সে সময় এই তথ্যগুলো যথাযথভাবে যাচাই করা হতো, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না।

দুদক চেয়ারম্যান আরও বলেন, আমরা এমন কাউকে নির্বাচিত দেখতে চাই না, যিনি জনগণের কাছে মিথ্যা তথ্য দিয়ে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করেন। মিথ্যা তথ্য প্রদান করা শুধু আইনগত অপরাধই নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদ বিবরণী আরও কঠোরভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে করে দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তিদের রাজনীতিতে প্রবেশরোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু দুদকের একার পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং সর্বোপরি জনগণকে সচেতন হতে হবে। সৎ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করলেই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব।

সভায় উপস্থিত বক্তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা গেলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬দুদক চেয়ারম্যানদুর্নীতিদুর্নীতি দমন কমিশনমোহাম্মদ আবদুল মোমেনসংকট
Previous Post

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি বাড়ছে

Next Post

বিটিসিএলের ডটবিডি ডোমেইনে ৩৬ শতাংশ মূল্যছাড়

Next Post
বিটিসিএলের ডটবিডি ডোমেইনে ৩৬ শতাংশ মূল্যছাড়

বিটিসিএলের ডটবিডি ডোমেইনে ৩৬ শতাংশ মূল্যছাড়

ছবি: সংগৃহীত

ঢাকা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT