চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকিং খাতের অন্যতম অভিজ্ঞ কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ।

রোববার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এরশাদ ফয়েজের। তিনি বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলিতে সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। ব্যাংকিং কৌশল, প্রযুক্তি, পরিচালন, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ফিনটেকসহ বিস্তৃত ক্ষেত্রে তার গভীর দক্ষতা রয়েছে, যা দ্রুত পরিবর্তনশীল আর্থিক পরিবেশে ঢাকা ব্যাংকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ঢাকা ব্যাংকে যোগদানের আগে এরশাদ ফয়েজ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (এএমডি ও সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা ছিলেন।

এছাড়া এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার (সিআইওও), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ারের হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি দীর্ঘ পাঁচ বছর তিনি সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক ছিলেন।

প্রযুক্তিনির্ভর নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গঠনে অবদানের জন্য ওসমান এরশাদ ফয়েজ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত। ২০২৩ সালে তিনি ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটে ‘লেজেন্ড’ অ্যাওয়ার্ড লাভ করেন। নারীদের ব্যবসায়িক নেতৃত্বে উৎসাহিত করার জন্য ইনভলভ, ফিনান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্স সমর্থিত হিরোস গ্লোবাল রোল মডেল তালিকায় তিনি একাধিকবার স্থান পেয়েছেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো তিনি।

শিক্ষাজীবনে এরশাদ ফয়েজ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ইনসিয়াড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলে এক্সিকিউটিভ শিক্ষা কর্মসূচি সম্পন্ন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।

নতুন এ নিয়োগের বিষয়ে ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ওসমান এরশাদ ফয়েজকে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে শক্তিশালী সুশাসন, শৃঙ্খলিত বাস্তবায়ন ও প্রযুক্তিনির্ভর রূপান্তর অত্যন্ত প্রয়োজন। তার নেতৃত্বে ঢাকা ব্যাংক কৌশলগত দিকনির্দেশনা আরও সুদৃঢ় করবে।’

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ওসমান এরশাদ ফয়েজ বলেন, ‘ঢাকা ব্যাংকের বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি সম্মানিত। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমন একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। আমাদের দলকে সঙ্গে নিয়ে গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও দৃঢ় করা, ব্যাংকের প্ল্যাটফর্ম ও প্রক্রিয়া আধুনিক করা এবং ব্যক্তি, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করাই হবে আমার অগ্রাধিকার।’

১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ব্যাংকটি করপোরেট, রিটেইল, কমার্শিয়াল, এসএমই ও ইসলামিক ব্যাংকিংসহ নানা সেবা প্রদান করে আসছে। পাশাপাশি এর সহযোগী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের মাধ্যমে পুঁজিবাজার ও মার্চেন্ট ব্যাংকিং সেবাও প্রদান করছে প্রতিষ্ঠানটি।

Tags: ঢাকা ব্যাংক পিএলসি
Previous Post

বিটিসিএলের ডটবিডি ডোমেইনে ৩৬ শতাংশ মূল্যছাড়

Next Post

সানবিটের ডিসওয়াশ নিয়ে নতুন বিজ্ঞাপনে চিত্রনায়িকা পরিমণি

Next Post
ছবি: সংগৃহীত

সানবিটের ডিসওয়াশ নিয়ে নতুন বিজ্ঞাপনে চিত্রনায়িকা পরিমণি

শিল্পকলা একাডেমিতে সংস্কার, বিভাগ ৬টি থেকে বাড়িয়ে ৯টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT