চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনৈতিক ময়দানে তর্কবিতর্ক থাকলেও আলোচনা বজায় থাকবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, মিডিয়া কাভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রাজনৈতিক ময়দানে তর্কবিতর্ক থাকলেও পারস্পরিক আলোচনা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রেসিডেন্ট জিয়ার রহমান বাংলাদেশিদের যে জাতীয়তাবাদী ঐতিহাসিক ধারণা, সেই ধারণায় সবাইকে ঐকবদ্ধ করেছিলেন, বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আমরা সেই জাতীয়বাদকে ধারণ করি। যেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়। এরপরে বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রায় হোচট খেয়েছে।

তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া সংশোধীয় গণতান্ত্রিক যাত্রায় উত্তরণ ঘটান। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেন। বাংলাদেশের সংবিধানে, রাজনীতিতে, গণতন্ত্রে এভাবে যত সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে বলে আমরা মনে করি। সুতরাং আজকের যে গণতান্ত্রিক যাত্রা, জুলাই পরবর্তী যাত্রায় যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা অনেক। তার মধ্যে একটি হলো- আমরা যেন গণতান্ত্রিক চর্চা করি, লালন করি, সেটারই দৃশ্যমান প্রক্রিয়া আজকের এই আলোচনা।

তিনি আরও বলেন, আমাদের তরুণ বন্ধুগণ যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৃষ্টি করেছে, তারা আজ প্রমাণ করলেন , মাঠে আমরা যে যেমন তর্কবিতর্ক করি না কেন, এ রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে। আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। এ বিশাল পরিবর্তন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এ গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মধ্য দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতি থেকে বিরত থাকতে পারব।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। আমরা এমন এক গণতান্ত্রিক যাত্রার উত্তরণ ঘটাব। সে সময় অন্য কেউ আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারবে না। আমরা সাংবিধানিকভাবে যেসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চাই সেটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হবে।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিজাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদবিএনপি
Previous Post

জয়ের কৃতিত্ব দলের সবার: লিটন

Next Post

যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি ভিসি

Next Post
ঢাবি ভিসি বক্তৃতা দিচ্ছেন, প্রতিবন্ধকতা মোকাবেলা করে নির্বাচন হবে বলে আশ্বাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি ভিসি

জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লাহ ছাড়া আর কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না: খোকন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT