চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লাহ ছাড়া আর কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না: খোকন

সুমন রায় by সুমন রায়
11:19 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী জেলা বিএনপির র‌্যালি

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্বক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে। বহু চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি আজ এই অবস্থানে এসেছে। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলেই দল শেষ হয়ে যাবে। খুন-গুম হত্যা চালিয়েও দলকে বিচ্ছিন্ন করতে পারেনি কেউ। বিএনপি একটি মহাসমুদ্র। বিএনপিকে ধ্বংস করা এত সহজ নয়। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।

তিনি বলেন, জামায়াত-এনসিপি-চরমোনাই কোন ষড়যন্ত্র করে লাভ নাই, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। সরকার, নির্বাচনসহ সকলেই প্রস্তুত রয়েছে, জনগণও প্রস্তুত আছে সুতরাং নির্বাচন করতেই হবে।

এরপর জেলা বিএনপির উদ্যোগে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা চত্বর গিয়ে শেষ হয়। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী র‍্যালিতে অংশ নেয়।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: খায়রুল কবির খোকনজেলা বিএনপিনরসিংদী জেলা বিএনপিনির্বাচন
Previous Post

যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি ভিসি

Next Post

যে প্রশ্ন অধিনায়ক-কোচের কাছে রাখতে বললেন তানজিদ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তানজিদ সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে প্রশ্ন অধিনায়ক-কোচের কাছে রাখতে বললেন তানজিদ

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান বদলি বিষয়ক সভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT