চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
7:12 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in জনপদ, দিনাজপুর
A A
প্রেমিকের বাড়িতে অনশনরত যুবতী, দিনাজপুরে বিয়ের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের খানসামায় বিয়ের দাবিতে প্রেমিক শুভ চন্দ্র রায় (২৩)’র বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী (২১)। এ ঘটনায় প্রেমিক শুভর বাড়িতে এলাকার উৎসুক মানুষ ভিড় জমিয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই তরুণী উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের নাপিত পাড়ায় মানিক রায়ের ছেলে প্রেমিক শুভ চন্দ্র রায়ের বাড়িতে অনশন শুরু করে। তার বাড়ি একই ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া শাহাপাড়া এলাকায়।

বিকেলে শুভ’র কাকা এবং কাকি ও পিসি মিলে ওই তরুণীকে টেনে-হেছড়ে অটোবাইকে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। 

অনশনে থাকা ওই তরুণীর অভিযোগ, ‘দুই বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। প্রমাণস্বরূপ অনেক এসএমএস রয়েছে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই আমি বিয়ের জন্য চাপ দিচ্ছিলাম। কিন্তু পরিবার অন্য জায়গায় শুভ’র বিয়ে ঠিক করে। তাই বাধ্য হয়ে অনশন শুরু করি। শুভ আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যার পথ বেছে নিব। এছাড়া বিকল্প কিছু নেই। কারণ এলাকার মানুষ সবাই জানে আমাদের প্রেমের সম্পর্ক।

ওই নারী আরও বলেন, আমার পরিবার থেকে বিয়ের কথা বললে ছেলে পক্ষ যৌতুকের দাবি হিসেবে ৫ লাখ টাকা চাইছে। পরিবার থেকে এত টাকা দেওয়া সম্ভব হবে না বলে গোপনে তারা অন্য জায়গায় শুভ’র বিয়ের আয়োজন করে। এ খবর শুনে আমি সকালে আশ্রয় নিয়েছি ছেলের বাড়িতে। আমার উপস্থিতি টের পেয়ে শুভ বাসা থেকে পালিয়ে যায়। পরে ছেলের কাকা এবং কাকি ও পিসি মিলে আমাকে জোরজবস্তি করে ইউনিয়ন পরিষদে নিয়ে এসেছে।’

এবিষয়ে প্রেমিক শুভ এবং তার পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।

ওই তরুণীর পিতার সঙ্গে কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, ‘আমি ঘটনাটি শোনার পর মেয়েটিকে ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। তবে মেয়ে ও ছেলে পরিবারের কেউ এখানে এখনো আসেনি। এখানে উভয়ের পরিবার যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। আমি এখানে কী করবো।’

খানসামা থানার তদন্ত (ওসি) তহিদুল ইসলাম জানান, ‘এ নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা) পর্যন্ত ভুক্তভোগী তরুণী ইউনিয়ন পরিষদে অবস্থান করছিল। 

Tags: দিনাজপুর
Previous Post

চাঁদপুরে ভালোবাসার গোলাপ ৫০ টাকা

Next Post

মেয়েদের আইপিএলে ৩ কোটির উপর দাম যাদের

Next Post
ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কউর আইপিএল মূল্যমানের পুরস্কার হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের আইপিএলে ৩ কোটির উপর দাম যাদের

বাংলাদেশের একজন নেতা বইমেলা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা সরাসরি: ১৩ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT