চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের আইপিএলে ৩ কোটির উপর দাম যাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কউর আইপিএল মূল্যমানের পুরস্কার হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে মার্চে পাঁচ দল নিয়ে শুরু হতে চলা মেয়েদের আইপিএলের খেলোয়াড় নিলাম হল মুম্বাইয়ে। সোমবারের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন ভারতের সেনসেশন ওপেনার স্মৃতি মান্দানা। তারপরেই আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের নাতালিয়া সিভার।

মান্দানাকে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর খরচ করেছে ৩ কোটি ৪০ লাখ রুপি। গুজরাট জায়ান্টস গার্ডনারকে ও মুম্বাই ইন্ডিয়ান্স সিভারকে কিনেছে ৩ কোটি ২০ লাখ রুপিতে।

প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগের দলগুলো হল- মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর, গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্স। ২৫ জানুয়ারি ফ্র্যাঞ্চাইজি নিলামে দলগুলো বিক্রি করে বিসিসিআই।

৩ কোটির বেশি দাম উঠল যাদের
স্মৃতি মান্দানা (বেঙ্গালুর, ৩.৪০ কোটি রুপি), অ্যাশলেই গার্ডনার (গুজরাট, ৩.২০ কোটি রুপি। নাতালিয়া সিভার (মুম্বাই, ৩.২০ কোটি রুপি)।

এরপর দাম ২ কোটি পেরিয়েছেন কয়েকজনের। ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিয়েছে ইউপি, খরচ করেছে ২.৬ কোটি রুপি। দারুণ বিশ্বকাপ শুরু করা ভারতের জামেইমা রদ্রিগেজকে কিনেছে দিল্লি, ২.২ কোটি রুপিতে।

অস্ট্রেলিয়ার রানমেশিন বেথ মুনি খেলবেন গুজরাটে, তাকে নিতে দলটির খরচ ২ কোটি। ভারতের ওপেনার শেফালি ভার্মা খেলবেন দিল্লির হয়ে, মারকাটারি ওপেনারকে নিতে দিল্লির গুনতে হয়েছে ২ কোটি।

এক কোটির বেশি দাম পেয়েছেন আরও কয়েক তারকা। ভারতের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে নিতে বেঙ্গালুর খরচ করেছে ১.৯ কোটি রুপি। পূজা বস্ত্রকারকে ১.৯ কোটিতে এবং ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌরকে ১.৮ কোটিতে নিয়েছে মুম্বাই।

ইংল্যান্ডের সোফি একলেস্টোনকে ১.৮ কোটি রুপিতে দলে পেয়েছে ইউপি। অস্ট্রেলিয়ার পেস-অলরাউন্ডার এলিস পেরিকে ১.৭ কোটিতে টেনেছে বেঙ্গালুর। ১.৫ কোটিতে ভারতের স্বস্তিকাকে মুম্বাই, রেনুকা ঠাকুরকে বেঙ্গালুর এবং সাউথ আফ্রিকার মারিজান ক্যপকে নিতে পেরেছে দিল্লি।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ১.৪ কোটিতে ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে ১.১ কোটিতে নিয়েছে দিল্লি। ১ কোটিতে সাউথ আফ্রিকান স্পিডস্টার শাবনিম ইসমাইল ওয়ারিয়র্সে এবং নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের খেলবেন মুম্বাইতে।

ভিত্তিমূল্যে দল পেয়েছেন বেশকিছু খেলোয়াড়। তাদের মধ্যে- অস্ট্রেলিয়ার উইকেটকিপার এলিসা হিলি ওয়ারিয়র্সে, সাউদারল্যান্ড গুজরাটে, ইংল্যান্ডের সোফি ডাঙ্কলে গুজরাটে, দিয়ান্দ্রা ডটিন গুজরাটে খেলবেন।

ভারতের পেসার শিখা পান্ডে দিল্লিতে, অঞ্জলি শারভানি গুজরাটে, রাধা যাদব দিল্লিতে, রাজেশ্বরী খেলবেন ওয়ারিয়র্সে।

অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৪০ লাখ মূল্য উঠেছে ভারতের শোয়েতা শেরওয়াতের, খেলবেন ওয়ারিয়র্সে। তিতাস সাধুকে ২৫ লাখ রুপিতে দিল্লি ও পারসাভি চোপড়াকে নিয়েছে ওয়ারিয়র্স।

Tags: উইমেন্স প্রিমিয়ার লিগদিল্লি ক্যাপিটালসবিসিসিআইভারতমুম্বাই ইন্ডিয়ান্সলিড স্পোর্টস
Previous Post

দিনাজপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

Next Post

বইমেলা সরাসরি: ১৩ ফেব্রুয়ারি

Next Post
বাংলাদেশের একজন নেতা বইমেলা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা সরাসরি: ১৩ ফেব্রুয়ারি

বয়সী সাংবাদিক ঝন্টু সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি মুক্তিযোদ্ধা, হিন্দি ছবি এলে হলের সামনে দাঁড়াবো: ঝন্টু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT