চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে যে ব্যবধানে হারালেই কেবল সেমিতে যেতে পারবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হাতে সহজ সমীকরণ ছিল। কিউইরা যদি ইংল্যান্ডকে হারাতে পারতো তাহলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতে। একই সাথে ঘরের পথ দেখতে হতো পাকিস্তানকে। সে ম্যাচ হেরে বসে মিচেল স্যান্টনারের দল, আর তাতেই আশার আলো জেগে উঠেছে সালমান আলী আঘাদের সামনে। তবে এখন পাকিস্তানকে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই হবে না, ব্যবধানও রাখতে হবে বড়। তাহলেই পাবে সেমির টিকিট পাকিস্তান। 

শুক্রবার কিউইদের দেয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এ হারেই ভাগ্য খুলে যায় পাকিস্তানের। শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম লঙ্কানদের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান।

এ ম্যাচে চোখ থাকবে নিউজিল্যান্ডেরও। কারণে ম্যাচের ফলাফলের উপর নির্ধারন করবে কোন দল পাচ্ছে সেমির টিকিট, পাকিস্তান নাকি নিউজিল্যান্ড।

কিউই এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল। সেখান থেকে দুই দল একটি করে পয়েন্ট পেয়েছিল। শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ড অর্জন করে ২ পয়েন্ট। তিন ম্যাচ খেলে কিউইদের পয়েন্ট দাঁড়ায় ৩, টেবিলে অবস্থান দুইয়ে। অন্য দিকে পাকিস্তানের ২ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে।

পাকিস্তানের নেট রানরেট -০.৪৬১ এবং নিউজিল্যান্ডের নেট রানরেটে +১.৩৯০। অর্থাৎ পাকিস্তান যদি শ্রীলঙ্কার সাথে জিতেও যায় তাও ৩ পয়েন্ট পেয়েও লাভ হবে না, যদি তারা কিউইদের রানরেট টপকাতে না পারে।

এ নেট রানরেট টপকাতে হলে পাকিস্তানের পূরণ করতে হবে একটু বড় সমীকরণ। যদি শ্রীলঙ্কা আগে ব্যাটে নামে, তাহলে পাকিস্তানকে লক্ষ্য তাড়া করতে হবে ১৩.১ ওভারে। আর যদি পাকিস্তান আগে ব্যাটে নামে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যবধান ন্যূনতম ৬৪ রানের হতে হবে।

পাকিস্তানের পয়েন্ট কিউইদের সাথে পয়েন্টের হিসেবে সমান ৩ হলেও নেট রানরেটে এগিয়ে যাবে এবং নিশ্চিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। এ ব্যবধান যদি অতিক্রম করতে পাকিস্তান ব্যর্থ হয় তাহলে বাড়ির পথ ধরতে হবে সালমান আঘাদের। পাশাপাশি গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে পা রাখবে নিউজিল্যান্ড।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপনিউজিল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post

পাকিস্তানের বিমান হামলার পরও আলোচনার জন্য প্রস্তুত আফগানিস্তান

Next Post

পাকিস্তানের বিমান হামলার পরও আলোচনার জন্য প্রস্তুত আফগানিস্তান

বলিভিয়ায় ব্যাংকনোট ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, অন্তত ১৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT