চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিভিয়ায় ব্যাংকনোট ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, অন্তত ১৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বলিভিয়ার রাজধানীর কাছে ছাপানো মুদ্রা বা ব্যাংকনোট ভর্তি একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার রাজধানী লা পাজ সংলগ্ন এল আল্টো শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিধ্বস্ত বিমানটি সড়কে আছড়ে পড়ে এবং অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারসেলো সালিনাস জানান, বলিভিয়ান বিমানবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান নতুন ছাপানো মুদ্রা বহন করছিল। বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের একটি মাঠে গিয়ে পড়ে। আগুন ধরে গেলে দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে আনে।

দমকল প্রধান পাভেল তোভার বলেন, এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে নিহতরা বিমানের আরোহী নাকি সড়কে থাকা গাড়ির যাত্রী, তা তিনি স্পষ্ট করেননি। তবে এতে অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছয় সদস্যের ক্রুদের মধ্যে দুজনকে শুক্রবার রাত পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়া নোট কুড়াতে অনেককে ভিড় করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা দমন পোশাকে পুলিশ মোতায়েন করা হয়।

Tags: উড়োজাহাজবলিভিয়া
Previous Post

পাকিস্তানের বিমান হামলার পরও আলোচনার জন্য প্রস্তুত আফগানিস্তান

Next Post

আবারও রিয়ালের মুখোমুখি সিটি, গার্দিওলা বললেন ‘অদ্ভূত’

Next Post

আবারও রিয়ালের মুখোমুখি সিটি, গার্দিওলা বললেন ‘অদ্ভূত’

নিয়ানডার্থালরা কি আমাদের চেয়েও শক্তিশালী ছিল

নিয়ানডার্থালরা কি আমাদের চেয়েও শক্তিশালী ছিল? নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT