চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ লিটন-হাসান-নাহিদের, এগিয়েছেন মিরাজও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের মান বাঁচান লিটন দাস ও মেহেদী হাসান। তাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত জয় তুলেছে টিম টাইগার্স। দারুণ অবদানের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন দুজনই। ব্যাটারদের তালিকায় এক লাফে ১২ ধাপ এগিয়েছেন লিটন, অলরাউন্ড পারফরম্যান্সে তিনধাপ উন্নতি হয়েছে মিরাজের।

বুধবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে হালনাগাদে দেখা যাচ্ছে, ২৭ নম্বর থেকে ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের ১৫ নম্বরে উঠে এসেছেন সেঞ্চুরি করা লিটন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে। ১৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম।

রাওয়ালপিন্ডি টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে হাল ধরেছিলেন লিটন। গড়েন ১৬৫ রানের ইতিহাস গড়া জুটি। দুই টেস্টে কেবল দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ৯৭ গড়ে তার সংগ্রহ ১৯৪ রান, হয়েছেন সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।

উন্নতি হয়েছে সিরিজসেরা মেহেদী হাসান মিরাজেরও। দুই টেস্টে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। তার উপরে তিন নম্বরে অপরিবর্তিত আছেন সাকিল আল হাসান।

দুই টেস্ট মিলিয়ে ৮ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন পেসার হাসান মাহমুদ। বোলিংয়ে উন্নতি হয়েছে মিরাজেরও, আছেন ২২ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে ১৯তম অবস্থানে আছেন তাইজুল ইসলাম। ২৩ ধাপ এগিয়ে একশর মধ্যে ৯৭-এ ঢুকেছেন তরুণ পেসার নাহিদ রানা।

টেস্টে ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। বোলারদের মধ্যে রবীচন্দ্রন অশ্বিন। আর এখন বিশ্বসেরা অলরাউন্ডার ভারতের রবীন্দ্র জাদেজা।

Tags: আইসিসি র‌্যাঙ্কিংটেস্ট র‌্যাঙ্কিংমিরাজলিটনলিড স্পোর্টসসাকিবহাসান মাহমুদ
Previous Post

জনগণকে সেবা দেয়া সরকারি কর্মচারীদের মূল কাজ: শিক্ষা উপদেষ্টা

Next Post

চলন্ত মোটরসাইকেলে হামলা করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Next Post
জনতা মোবাইল ফোনে ছবি তোলার জন্য জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত মোটরসাইকেলে হামলা করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রুশ প্রেসিডেন্টের বয়স কমানোর ওষুধ তৈরির জন্য নির্দেশ দেন প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স কমানোর ওষুধ তৈরি করতে রুশ প্রেসিডেন্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT