চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত মোটরসাইকেলে হামলা করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
4:59 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
জনতা মোবাইল ফোনে ছবি তোলার জন্য জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চলন্ত মোটরসাইকেলে হামলা করে মো.বেলাল উদ্দিন নামের একজন যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) বিকেল ৫ দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাদিরা সুইচ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. বেলাল উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও একই ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।

জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুররব সাহারাজ মিয়া বলেন, বেলাল দুপুরে তার ওয়ার্ডের নিমতলী এলাকায় দাওয়াত খেতে যায়। এরপর মোটরসাইকেল যোগে ফেরার পথে উপজেলার কাদিরা সুইচ এলাকায় পৌঁছলে একই ওয়ার্ডের জুয়েল ও তার ভাই সোহেল তাদের সাঙ্গপাঙ্গরা তাকে চলন্ত মোটরসাইকেলের ওপর হামলা করে।

তিনি বলেন, ওই সময় তারা তাকে পিছন দিক থেকে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: কুপিয়ে হত্যাযুবদল নেতা
Previous Post

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ লিটন-হাসান-নাহিদের, এগিয়েছেন মিরাজও

Next Post

বয়স কমানোর ওষুধ তৈরি করতে রুশ প্রেসিডেন্টের নির্দেশ

Next Post
রুশ প্রেসিডেন্টের বয়স কমানোর ওষুধ তৈরির জন্য নির্দেশ দেন প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স কমানোর ওষুধ তৈরি করতে রুশ প্রেসিডেন্টের নির্দেশ

বজ্রপাতের সময় আকাশে ঝলকানি, গাছের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT