চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়ারা হারলে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 18, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ানায় সদ্যগত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এতে র‍্যাঙ্কিংয়ে অবস্থানগত পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে টাইগারদের।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী, ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের সাতে অবস্থান করছে। মাসের শেষে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টির পর তিনটি ওয়ানডে খেলবে লাল-সবুজের দল।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভালো দল হিসেবে প্রতিষ্ঠিত। জিম্বাবুয়ে অপেক্ষাকৃত দুর্বল সময় কাটাচ্ছে। তাদের বিপক্ষে তিন ম্যাচ জিতে র‍্যাঙ্কিং ও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ ভালোই থাকছে। তার আগেই অবশ্য র‍্যাঙ্কিংয়ে উপরে ওঠার সম্ভাবনা আছে তামিম ইকবালের দল।

সোমবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার তিন ওয়ানডের সিরিজ। চেস্টারলি স্ট্রিটে মঙ্গলবার দুদল দিবারাত্রির ম্যাচে নামবে। মাঠের ক্রিকেটে না থাকলেও র‍্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশে জন্য এই খেলাটির দিকে বাংলাদেশের দর্শকদের আগ্রহ থাকবে।

টাইগারদের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে আছে প্রোটিয়া দলটি। ইংলিশদের কাছে প্রথম ওয়ানডে হেরে গেলে তাদের ২ রেটিং পয়েন্ট কমবে। সেক্ষেত্রে রেটিং পয়েন্ট ৯৭তে নামবে। অবধারিতভাবেই তখন ৯৮ রেটিং পয়েন্টে থাকা বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে যাবে।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড। সাত রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারা ইংল্যান্ড। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে ভারত তিনে আছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তিন রেটিং পয়েন্ট পেছনে থেকে আছে চারে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারা অস্ট্রেলিয়া ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে, লঙ্কানরা আটে ৯২ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ নয় নম্বরে, দলটির রেটিং পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম দশের আফগানিস্তানের।

Tags: আইসিসিইংল্যান্ডবাংলাদেশর‌্যাঙ্কিংলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

 নড়াইলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৫

Next Post

অস্ট্রেলিয়ার ওয়ানডেতে ফিরলেন জাম্পা, নেই কামিন্স

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জাম্পা ওয়ানডে ম্যাচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ওয়ানডেতে ফিরলেন জাম্পা, নেই কামিন্স

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকের গলায় জুতার মালা: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT