চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার ওয়ানডেতে ফিরলেন জাম্পা, নেই কামিন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 18, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জাম্পা ওয়ানডে ম্যাচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য ১৪ জনের দল দিয়েছে অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটি শেষে ফিরেছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে লম্বা গ্রীষ্ম মৌসুমের আগে বিশ্রাম দেয়া হয়েছে। কামিন্সের জায়গায় এসেছেন শন অ্যাবট। প্রথম সন্তান জন্মের অপেক্ষায় থাকা ট্রাভিস হেডও নেই।

নর্থ কুইন্সল্যান্ডের টাউনসভিলের রিভারওয়ে স্টেডিয়ামে ২৮ ও ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।

পরে ৬, ৮ এবং ১১ সেপ্টেম্বর নর্থ কুইন্সল্যান্ডের কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে অ্যারন ফিঞ্চের দল।

প্রথম সন্তান জন্মের কারণে শ্রীলঙ্কা সফরে যাননি জাম্পা। সাইড স্ট্রেন ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে শেষ চার ওয়ানডে খেলতে না পারা অ্যাশটন অ্যাগার ফিরেছেন। একই কারণে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে যাওয়া মার্কাস স্টয়নিসও আছেন।

শ্রীলঙ্কা সফরের ওয়ানডেতে থাকা মিচেল সোয়েপসন, ম্যাথিউ কুহেনম্যান, জশ ইংলিশ এবং ঝাই রিচার্ডসন জায়গা পাননি।

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের কোচ হিসেবে থাকবেন ড্যানিয়েল ভেট্টরি। অস্ট্রেলিয়ার বোলিং কোচ জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকবেন না।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Tags: কামিন্সজাম্পালিড স্পোর্টস
Previous Post

প্রোটিয়ারা হারলে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ

Next Post

শিক্ষকের গলায় জুতার মালা: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকের গলায় জুতার মালা: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT