চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি এখনও কিংবদন্তী শিল্পী হতে পারিনি: আসাদুজ্জামান নূর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 20, অক্টোবর 2022
in বিনোদন
A A
আসাদুজ্জামান নূর, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: জাকি বাংলা

অভিনেতা কিংবা শিল্পী হিসেবে নামের আগে ‘কিংবদন্তী’ খেতাবে ভূষিত করা হয় বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরকে। তবে তিনি মনে করেন, এখনও কিংবদন্তী শিল্পী হয়ে উঠতে পারেননি।

বিনয়ের সঙ্গে ‘বাকের ভাই’ খ্যাত এই অভিনেতা জানালেন, অভিনয় কম করলেও যে কাজটি করেন যেন ভালো হয় সেই চেষ্টা সবসময় করে থাকেন!

নিজেকে কিংবদন্তী মানতে নারাজ আসাদুজ্জামান নূর। এ বিষয়ে বললেন, আমি এখনও কিংবদন্তী শিল্পী হতে পারিনি। এই শব্দটি বহুবার ব্যবহার হতে হতে মলিন হয়ে গেছে। আমি মনে করি এটি ব্যবহার কম করাই ভালো। আমার দৃষ্টিতে কিংবদন্তী শিল্পী বলতে বুঝি গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেনদের। ওতো বড় বাপের শিল্পী আমি হতে পারিনি।

বহুদিন পর নতুন ছবিতে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর। সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খানের কাহিনি অবলম্বনে নির্মিত ‘জয় বাংলা ধ্বনি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র করছেন চিত্রনায়ক নিরব। ১ নভেম্বর থেকে মাদারীপুরে ছবির শুটিং হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর। খ ম খোরশেদ পরিচালিত এ ছবিতে রাজাকারের চরিত্রে অভিনয় করবেন তিনি।

তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে অভিনয় কম করতে হচ্ছে। অভিনয়ের জন্য সময় বের করাটা কঠিন হয়ে পড়েছে। তাই অভিনয় এখন করি না বললেই চলে! তবে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে এই ছবিতে অভিনয় করার।

নতুন ছবিটি নিয়ে তিনি বলেন, আগে মুক্তিযুদ্ধকালীন সঠিক ইতিহাস উঠে আসতো না। কিন্তু এখন বিভিন্নভাবে উদ্যোগ নেয়া হয়েছে। অনেক নবীন নির্মাতা সঠিক তথ্য তুলে ধরছেন। এতে আমরা আমাদের দায়বদ্ধতা পালন করতে পারছি।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জজামান নূর ছাড়াও ছিলেন চিত্রনায়ক নিরব, শাহাজান খান প্রমুখ। এই সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, আপনারা আমাকে জানেন একজন দেশপ্রেমিক ও রাজনৈতিক কর্মী হিসেবে। আমার পেশা রাজনীতি, পাশাপাশি একজন ট্রেড ইউনিয়নিস্ট। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছে হাজির হয়েছি। তা হলো ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের কাহিনিকার হিসেবে।

শাজাহান খান জানান, তার বাবা, মেজ ভাই, শ্বশুরের পাশাপাশি তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা। একাত্তরে যেমন বীরের মতো লড়াই করেছেন, তেমনি পাকিস্তানি বাহিনীর নির্যাতন-নির্মমতার শিকারও হয়েছেন। সেই সময়ের গল্পকে মাথায় নিয়েই তিনি ‘জয় বাংলা ধ্বনি’ রচনা করেছেন। গল্পটা যাতে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়, সেজন্য তিনি সিনেমার জগতে এসেছেন।

Tags: আসাদুজ্জামান নূরকিংবদন্তীনিরবমুক্তিযুদ্ধলিড বিনোদনশাজাহান খানসুনেরাহ
Previous Post

‘নগদ’ ও শিশুস্বর্গের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

Next Post

‘দোষটা শুধু শাকিবের একার নয়!’

Next Post

‘দোষটা শুধু শাকিবের একার নয়!’

বাংলাদেশ সেনাপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT