চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দোষটা শুধু শাকিবের একার নয়!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 20, অক্টোবর 2022
in বিনোদন
A A

পর্দার নায়ক হিসেবে শীর্ষে অবস্থানে শাকিব খান। একইসঙ্গে এই চিত্রতারকার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের জানার আগ্রহও তুমুল! ক’দিন আগেই বুবলীর সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই শাকিব খানকে দোষ দিচ্ছেন!

কেউ কেউ কাঠগড়ায় তুলে শাকিবকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করছেন। তবে দোষ শুধু শাকিবের একার নয় বলে মনে করেন সিনিয়র বিনোদন সাংবাদিক, নাট্যকার ও অভিনেত্রী ফাল্গুনী হামিদ।

বছর পাঁচেক আগে অপুর সঙ্গে শাকিবের গোপন সংসারের প্রকাশ্যে এসেছিল। ফের বুবলীর সঙ্গে বিয়ে-সন্তানের খবর প্রকাশ্যে আসা প্রসঙ্গে একটি এফএম রেডিওর শো-তে গিয়ে ফাল্গুনী হামিদ বলেন, ‘দোষটা শাকিব খানের একার নয়। মেয়েটারও দোষ হওয়া উচিত। অপু যখন শাকিবের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিল, তারটা ঠিক ছিল। কারণ তারা জুটি ছিল। তাদের এসব হওয়াটা অস্বাভাবিক কিছু না।’

বুবলীর দিকে আঙুল তুলে ফাল্গুনী হামিদ আরও বলেন, বুবলী তুমি মাত্রই ইন্ডাস্ট্রিতে এসেছো। এসেই কেন শাকিবের প্রেমে পড়তে হবে? নাম যশের কারণে তার প্রেমে পড়ে কেন তোমাকে সন্তান গর্বে ধরতে হবে? এটা বেশি বেশি হয়ে যায়!’

শাকিবের উদ্দেশে তিনি বলেন, একজন সুপারস্টারের গায়ে মেয়েরা এসে পড়তেই পারে, কিন্তু সে গ্রহণ করবে কেন? শাকিব, তোমার গায়ে এসে যদি মেয়েরা পড়ে তুমি গ্রহণ করছো কেন? আর পাত্তাই দিচ্ছো কেন?’

প্রবীন এই অভিনেত্রী আরও বলেন, শাকিবের উচিত এদের ত্যাগ করা। বুঝতে হবে শাকিব তুমি একজন সুপারস্টার। তোমার স্থান সবার উপরে। কোনোভাবেই তোমাকে নিচে নামলে চলবে না।

ফাল্গুনী হামিদের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বুবলী একটি পোস্টে নাম উল্লেখ না করে লিখেছেন, ‘আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি। আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। বিষয়টি দুঃখজনক।’

বুবলীর জানানো তথ্য মতে, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালে ২১ মার্চ তাদের পুত্র সন্তান শেহজাদের জন্ম হয়।

৩০ সেপ্টেম্বর শাকিব খান নিজের ফেসবুকে পোস্টে জানান, শেহজাদ তার সন্তান। এদিকে বিভিন্ন সূত্রের দাবী, শাকিব-বুবলীর সাথে দূরত্ব তৈরি হয়েছে। তাদের সম্পর্কটা আর আগের মতো নেই। বাবা হিসেবে শাকিব সন্তানের দায়িত্ব পালন করলেও বর্তমানে শাকিব-বুবলী এখন দুই মেরুর বাসিন্দা।

Tags: অপুঅপু বিশ্বাসঅভিনয়ফাল্গুনী হামিদবুবলীলিড বিনোদনশাকিব খানশেহজাদসিনেমা
Previous Post

আমি এখনও কিংবদন্তী শিল্পী হতে পারিনি: আসাদুজ্জামান নূর

Next Post

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

Next Post
বাংলাদেশ সেনাপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

বাংলাদেশ ক্রিকেট দল উইকেট নেওয়ার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারল না নামিবিয়া, সুপার টুয়েলভে নেদারল্যান্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT