চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ আফ্রিকায় এখন থেকে স্ত্রীর পদবী গ্রহণ করতে পারবেন স্বামীরাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাচিত অতিথিরা বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় স্বামীরাও এখন থেকে স্ত্রীর পদবী গ্রহণ করতে পারবেন বলে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। বৃহস্পতিবার আদালত এই রায়ে জানিয়েছে, বর্তমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অসাংবিধানিক। কারণ সেগুলো লিঙ্গের ভিত্তিতে অন্যায্যভাবে বৈষম্য করে।

হেনরি ভ্যান ডের মারওয়ে নামের এক ব্যক্তিকে তার স্ত্রীর পদবি ব্যবহার করতে দেয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় দম্পতির ক্ষেত্রে আন্ড্রেয়াস নিকোলাস বর্নম্যানকে তার স্ত্রীর পদবিও ব্যবহার করতে দেয়া হয়নি। পরে এ বিষয়ে দুই দম্পতি সাংবিধানিক আদালতের দ্বারস্থ হওয়ার পর ওই রায় দেয় আদালত।

আদালতের পাবলিক ব্রডকাস্টার এসএবিসি জানায়, হেনরি ভ্যান ডার মারওয়ে তার স্ত্রী জানা জর্ডানের পদবি গ্রহণ করতে পারেননি। একইভাবে, আন্দ্রেয়াস নিকোলাস বর্নম্যানও তার স্ত্রীর নাম জেস ডনেলি-বর্নম্যানের ‘ডনেলি’ অংশটি নিজের নামের সঙ্গে যুক্ত করতে ব্যর্থ হন।

এ রায় বাস্তবায়নের জন্য সংসদকে এখন ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন’ এবং এর সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করতে হবে। এ আইনটি শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনামলে প্রণীত হয়েছিল।

মামলাকারী দম্পতিরা যুক্তি দেখিয়েছেন, এ আইন পুরনো ও পিতৃতান্ত্রিক, যা ১৯৯৪ সালে বর্ণবাদ অবসানের পর প্রণীত সংবিধানের সমতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। নিম্ন আদালতে জয়লাভের পর তারা সাংবিধানিক আদালতে এ রায় নিশ্চিত করার আবেদন করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আফ্রিকার বিভিন্ন সংস্কৃতিতে নারীরা বিয়ের পরও তাদের জন্মগত পদবি ব্যবহার করতেন, এমনকি সন্তানরাও প্রায়ই মায়ের বংশীয় পদবি গ্রহণ করত। কিন্তু ইউরোপীয় উপনিবেশবাদ এবং খ্রিস্টান মিশনারিদের প্রভাবে এ প্রথায় পরিবর্তন আসে। রোমান-ডাচ আইনের মাধ্যমে স্ত্রীর স্বামীর পদবি গ্রহণের প্রথা দক্ষিণ আফ্রিকার সাধারণ আইনে অন্তর্ভুক্ত হয়। উপনিবেশ স্থাপনকারী দেশগুলোর প্রবর্তিত আইনেও এ প্রথা প্রতিষ্ঠিত হয়।

এই রীতি পুরুষতান্ত্রিক নীতিকে আরও শক্তিশালী করে। যেখানে নারীদের তাদের স্বামীর অধিনস্ত হিসেবে দেখা হতো এবং তাদের স্বামীর পরিচয় ধারণ করবে বলে আশা করা হতো।

সংসদ ত্রুটিগুলো সংশোধন করতে এবং নতুন আইন পাস করতে ২৪ মাসের সময় নিয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই দুই ব্যক্তিকে অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। যাদেরকে তাদের স্ত্রীর পদবি গ্রহণ করতে বাধা দেওয়া হয়েছিল।

Tags: সাংবিধানিক আদালত
Previous Post

নিজ দেশে নিহত পাকিস্তানের ১৯ সেনা, হুঁশিয়ারি শাহবাজের

Next Post

নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২

Next Post
চীনা নাগরিকসহ দুইজন নারী পাচারকারী আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২

সাত্তারবাকসের লোগো, কফি শপের প্রতীক, ও স্টারবাকসের লোগো, কফি ব্র্যান্ডের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টারবাকসকে হারিয়ে আইনি লড়াইয়ে সাত্তারবাকসের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT