চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২

জাহিদ হাসান by জাহিদ হাসান
5:41 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
চীনা নাগরিকসহ দুইজন নারী পাচারকারী আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিকসহ দুজন আটক।

নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাদেরকে এলাকাবাসী আটক করে থানায় দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার করে।

আটকরা হলেন- চীনা নাগরিক লি উই হাও (৩০) আর তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (৩২)।

উদ্ধার হওয়া তরুণীরা-কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে পোশাককর্মী আলফা আক্তার (১৮), মোজফরপুর ইউনিয়নের গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার গোপী নদী গ্রামের মৃত বছির উদ্দিনের মেয়ে বৃষ্টি (১৭)। আলফা আক্তার ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন এবং তিনি ঢাকাতেই বসবাস করে আসছেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, গত ১ সেপ্টেম্বর পোশাককর্মী আলফা আক্তারকে বিয়ে করেন চীনা নাগরিক লি উই হাও। আগামী ২০ সেপ্টেম্বর চীন চলে যাওয়ার দিন নির্ধারণ করে। চীন যাওয়ার আগে আলফার পরিবারকে এক লাখ টাকা দেয়ার কথা থাকায় এবং পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার পাশাপাশি বিদেশি স্বামীকে পরিচয় করিয়ে দিতে গতকাল রোববার কমলপুরের বাড়িতে যান আলফা ও লি উই হাও। এসময় লি উই হাওয়ের সাথে তার সহযোগী ফরিদুল ও তাদের প্রতারণার ফাঁদে পড়া দুই নারী বৃষ্টি ও লিজা ছিলেন।

এদিকে আলফার বাড়ির লোকজন লি উই হাওয়ের সাথে কথা বললে তাদের সন্দেহ হয়। তখন লি উই হাও পাসপোর্ট, ভিসা দেখাতে না পারায় সন্দেহ আরও বাড়ে। পরে স্থানীয়রা লি উই হাও ও ফরিদুলকে থানায় সোপর্দ করেন। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়। থানায় মানব পাচার অপরাধের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম।

Tags: নেত্রকোণামানবপাচার
Previous Post

দক্ষিণ আফ্রিকায় এখন থেকে স্ত্রীর পদবী গ্রহণ করতে পারবেন স্বামীরাও

Next Post

স্টারবাকসকে হারিয়ে আইনি লড়াইয়ে সাত্তারবাকসের জয়

Next Post
সাত্তারবাকসের লোগো, কফি শপের প্রতীক, ও স্টারবাকসের লোগো, কফি ব্র্যান্ডের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টারবাকসকে হারিয়ে আইনি লড়াইয়ে সাত্তারবাকসের জয়

আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরের মধ্যে ৭০ ভাগ সংস্কার বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT