চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০ হাজার টাকার বিরোধে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

শাহ আলীতে হত্যাকাণ্ডের তিন দিন পর তেজগাঁও থেকে মনিরুলকে গ্রেপ্তার করে এসআরবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অপরাধ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর শাহ আলী এলাকায় ৭০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে মিনার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

এসআরবি জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শাহ আলী থানার চিলড্রেন পার্ক এলাকার পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান মনিরুল। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি।

সংস্থাটির কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-৪-এর একটি দল তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। এরপর প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামকে বিয়ে করেন তিনি। বিয়ের পর কিছুদিন তারা রাজধানীর বনানী এলাকায় বসবাস করেন। চলতি সেপ্টেম্বরের শুরুতে তারা শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্পের পাশে একটি টিনশেড বাসা ভাড়া নেন।

এসআরবি কর্মকর্তাদের ভাষ্য, নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা নেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতেন মনিরুল। টাকা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে নির্যাতন করা হতো বলেও দাবি করেছে এসআরবি।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ১৪ সেপ্টেম্বর রাতে ৭০ হাজার টাকা নিয়ে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে ওই নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তখন কাছে থাকা একটি চাকু দিয়ে মনিরুল তার স্ত্রীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় এসআরবি।

হত্যার পর মনিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহত নারীর ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার মনিরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: এসআরবিসংবাদ সম্মেলনস্ত্রী হত্যা
Previous Post

রোনালদোকে নিয়েই নেশনস লিগে নামছে পর্তুগাল

Next Post

দ্বিতীয় দফা রাজকীয় ক্ষমায় নাজিব রাজাকের গৃহবন্দিত্ব

Next Post

দ্বিতীয় দফা রাজকীয় ক্ষমায় নাজিব রাজাকের গৃহবন্দিত্ব

জন্মদিনে চ্যানেল আইয়ে ‘কালজয়ী সুচন্দা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT