চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলোর সংবাদের প্রতিবাদে শিশুদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 04, এপ্রিল 2023
in বাংলাদেশ
A A
শিশু ও তরুণরা মানববন্ধনে অংশগ্রহণ করে চিল্লা ও মারধর বন্ধের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর সংবাদের প্রতিবাদে শিশু সাহিত্যিক, শিশু সংগঠক ও নতুন প্রজন্মের শিশু সন্তানরা মানববন্ধন করেছে। মানববন্ধনে বলা হয়, শিশুকে অপরাজনীতির বলি করে দৈনিক প্রথম আলো যে মিথ্যা প্রচারণার সংবাদ কৌশল গ্রহণ করেছে, তা কোনভাবেই একাত্তরের চেতনা প্রসুত নয়। এতে করে ক্ষুন্ন হয়েছে শিশুর অধিকার। শিশুকে দিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা কথা বলিয়ে শিশুর সরলতার অপব্যহার করা হয়েছে।

আজ (৪ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব বলেন।

শিশুদের ব্যবহার করে দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃক বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ করায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কবিতা ও গানের মাধ্যমে দৈনিক প্রথম আলো ও পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধিক্কার জানান।

বক্তারা বলেন, দৈনিক প্রথম আলোর এ রকম দেশবিরোধী কার্যক্রম ইতোপূর্বেও অনেকবার করে জাতিকে হেয় করেছে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকতার নামে শিশুদের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি করেন।

কবি আসলাম সানির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু, বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া, ছড়াকার আতিউর রহমান, নাট্যজন এডভোকেট লুতফুল আহসান বাবু, নৃত্যজন আতিকুর রহমান উজ্জ্বল, ড. শাহাদাত হোসেন নিপু, নাট্যজন, সংগঠক কবি হানিফ খান, কবি বাপ্পী রহমান, কবি আব্দুল গনি মিয়া, প্রকাশক আবুল হোসেন, শিশু সাহিত্যিক নাফ এ নজরুল, মঈন মোরসালিন, আবৃত্তিজন সৈয়দ একতেদার আলী, লেখক সম্পাদক ত্বকী উদ্দিন, কবি মোঃ আব্দুল মজিদ, কবি হেনা খান সহ প্রমুখ।

 

Tags: প্রথম আলোমানববন্ধন
Previous Post

চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম

Next Post

সেন্টমার্টিনে স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আদালতের নির্দেশ

Next Post
সেন্টমার্টিনে নির্মাণাধীন ভবনের কাজ চলছে, শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আদালতের নির্দেশ

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার সাকিব আল হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের বিকল্প বিদেশী খেলোয়াড় খুঁজছে কলকাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT