চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আদালতের নির্দেশ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:02 অপরাহ্ন 04, এপ্রিল 2023
in কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনে নির্মাণাধীন ভবনের কাজ চলছে, শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে স্থাপনা নির্মাণ অবৈধ। এর মধ্যে আদালতের নির্দেশ রয়েছে সেন্টমার্টিনের ক্রিড প্রাথমিক বিদ্যালয়ের জায়গার শান্তি শৃঙ্খলা রক্ষা করার। কিন্তু তারপরও আদালতের নির্দেশ অমান্য করে সেন্টমার্টিনের ক্রিড প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালী একটি চক্র।

স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে এ ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্যানেল চেয়ারম্যান ও পুলিশ স্থাপনা নির্মাণের কথা স্বীকার করে বিষয়টি পরিবেশ অধিদপ্তর দেখবে বলে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জানা যায়, ২২ মার্চ কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু সুফিয়ান সেন্টমার্টিনের ক্রিড প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা আবদুর রহমানের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে রায় দেন।

রায়ে বলা হয়েছে, সেন্টমার্টিনের ক্রিড প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা আবদুর রহমান বাদি হয়ে নুরুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারামতে আবেদন করেন। বিজ্ঞ কৌশুলীর বক্তব্যে বলা হয়েছে, নালিশী জমি ১ম পক্ষের দখলে রয়েছে এবং নালিশী জমির সব ডকুমেন্ট আছে। দ্বিতীয় পক্ষ জোরপূর্বক নালিশী জমি দখল করতে চেষ্টা চালাচ্ছে। তাই এ বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য সহকারি কমিশনারকে (ভূমি) বলা হল। এ সময় বিদ্যালয়ের জায়গার শান্তিশৃঙ্খলা রক্ষা করবে টেকনাফ থানার ওসি। দ্বিতীয় পক্ষকে আদালতে হাজির হতে নোটিশও প্রদান করার আদেশ দেন বিচারক।

সেন্টমার্টিনের ক্রিড প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা আবদুর রহমান জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আদালতে নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। দ্বীপে সকল স্থাপনা নির্মাণ অবৈধ। এর সাথে আদালতে পৃথক নির্দেশ থাকলেও তা অমান্য করে স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হলেও পুলিশ কাজ বন্ধ করার ব্যবস্থা নেয়নি। সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল স্বশরীরে উপস্থিত হয়ে প্রকাশ্যে এ স্থাপনার কাজ চালাচ্ছে।

অন্যদিকে স্কুলের দাবি করা জমিটির পক্ষে মামলাকারীদের কোনো কাগজপত্র নেই দাবি করে স্থাপনা নির্মাণের কথা স্বীকার করে সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল জানান, আদালতের আদেশটির মেয়াদ শেষ হয়েছে। যার জায়গা তারাই স্থাপনা করছেন। ওখানে আমি কোনভাবেই জড়িত নই।

সেন্টমার্টিনে স্থাপনা নির্মাণ স্বাভাবিকভাবে অবৈধ, তারপরও কিভাবে স্থাপনা নির্মাণ হচ্ছে? এমন প্রশ্নের জবাবে প্যানেল চেয়ারম্যান বলেন, বিষয়টি প্রশাসন ভালো জানবে।

Tags: অবৈধ স্থাপনাসেন্টমার্টিন
Previous Post

প্রথম আলোর সংবাদের প্রতিবাদে শিশুদের মানববন্ধন

Next Post

সাকিবের বিকল্প বিদেশী খেলোয়াড় খুঁজছে কলকাতা

Next Post
কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার সাকিব আল হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের বিকল্প বিদেশী খেলোয়াড় খুঁজছে কলকাতা

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষ, ঢাকার রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদেশে দাসত্বে নর্থ কোরিয়ানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT