চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে শিক্ষক সমিতির বিরুদ্ধে শিক্ষকদের একাংশের মানববন্ধন

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
7:32 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
শিক্ষকদের মানববন্ধন চবিতে, শিক্ষকদের মানবাধিকার ও দাবি সমর্থনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের এক অংশ শিক্ষক সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন। সেখানে অংশগ্রহণ করেছেন আইন অনুষদের কয়েকজন শিক্ষক।

আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন হয়। অংশগ্রহণকারী শিক্ষকরা দাবি করেন, শিক্ষক সমিতির কার্যকরী কমিটির একাংশ তাদের অযৌক্তিক দাবিকে শিক্ষক সমিতির সিদ্ধান্ত হিসেবে চালাচ্ছে। তারা শিক্ষক সমিতির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে অস্থিতিশীল করছে বলে দাবি করেন।

সেখানে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী বলেছেন, শিক্ষক সমিতি ক্ষমতা চায়, গবেষণা চায় না। শিক্ষক সমিতি বঙ্গবন্ধু চত্বরের সামনে উপাচার্যের পদত্যাগ চায়। আপনারা এই নৈরাজ্যের প্রতিবাদ করে জনগণ ও দেশকে বাঁচান। সম্প্রতি যা দেখছি, সেখানে বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রের বিষয় বেশি কিছু নয়। তারা ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত আছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়ে যে এত অভিযোগ তা আইন এবং নিয়ম মেনেই নিয়োগ হচ্ছে।

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, যারা এই নিয়োগ বন্ধ করতে চাইছে তারা চায় না আওয়ামী লীগের শাসনামলে নিয়োগ হোক। জোরপূর্বক নিয়োগ রোধ করা অযৌক্তিক। আইন বিভাগে প্রভাষকের প্রয়োজন। শিক্ষক না থাকায় ক্লাসলোড বেশি হয়ে গেছে।

তিনি আরও বলেন, ১০ বছর ধরে বাংলা বিভাগে কোনো নিয়োগ হচ্ছেনা। যারা গত ১০ বছরে ফার্স্ট ক্লাস পেয়েছে, ভালো ফলাফল করেছে কিন্তু সুযোগ পাচ্ছেনা। এটা তাদের জন্য অমানবিক। বাংলা বিভাগে যদি এখন নিয়োগ দেওয়া প্রয়োজন না হয় তবে অবসরপ্রাপ্ত বা পদত্যাগ করা শিক্ষকরা কি অপ্রয়োজনীয় ছিলো?

এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. তসলিমা বেগম জানান, ২০১৯-এ সর্বশেষ নিয়োগ হয়েছে বাংলা বিভাগে। এটি ভুল তথ্য। তাছাড়া বাংলা বিভাগে যারা অবসর গ্রহণ বা পদত্যাগ করেছেন, তাদের ক্লাসলোড আমরা সবাই ভাগাভাগি করে নিয়েছি। তিনি আরও বলেন,বাংলা বিভাগে ইউজিসির নির্ধারিত ক্লাস লোড থেকেও কম ক্লাস শিক্ষকেরা ভাগ করে নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বাংলা বিভাগের ক্লাসলোড নির্দেশিকাতে একজন শিক্ষককে সপ্তাহে সর্বোচ্চ ১১ টি ক্লাস নিতে হবে। ইউজিসির নির্ধারিত ক্লাসলোড ১২ টি। অপরদিকে আইন অনুষদের শিক্ষকদের সর্বোচ্চ ক্লাসলোড ১২ টি ও গড়ে ৬.৪৫ টি।

বাংলা বিভাগের অধ্যাপক ড. মহিবুল আজিজ বলেন, বাংলা বিভাগে ক্লাসলোড বেশি হয়ে যাওয়ার পরও প্ল্যানিং কমিটি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য সুপারিশ না করলে বিশেষ নিয়মে নিয়োগ দেওয়াটা উপাচার্যের ক্ষমতার যৌক্তিক প্রয়োগ। কিন্তু এখানে তো তা হচ্ছেনা।

এই দিকে শিক্ষক সমিতির কর্মসূচিতে অবস্থানরত শিক্ষকেরা এভাবে নিয়োগ দেওয়াকে রাষ্ট্রীয় অর্থের অপচয় বলে অভিহিত করেন।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিমানববন্ধনশিক্ষক সমিতি
Previous Post

অনলাইনে আসছে ‘অন্তর্জাল’, দেখা যাবে ফ্রিতে

Next Post

আলোচনায় শ্রাবন্তীর নতুন প্রেম

Next Post
শ্রাবন্তী সুন্দর পোশাক পরা, হাসি মুখে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনায় শ্রাবন্তীর নতুন প্রেম

চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজ আইপিএল খেলছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে মোস্তাফিজের নতুন ঠিকানা চেন্নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT