চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে মোস্তাফিজের নতুন ঠিকানা চেন্নাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজ আইপিএল খেলছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৪ আসরের আগে দিল্লি তাকে ছেড়ে দিলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন টাইগার তারকা। ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস।

নিলামের শেষ সেটে নাম এসেছিল মোস্তাফিজের। শুরুতেই তার জন্য ডাক হাঁকে চেন্নাই। অন্যকোনো দল তাকে পেতে আগ্রহ দেখায়নি। ফলে ভিত্তিমূল্যেই বাংলাদেশি পেসারকে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। ২০১৭ মৌসুম কেটেছে তাদের হয়েই। ২০১৮ সালে তাকে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৯ ও ২০২০ আসরে অবশ্য আইপিএলে খেলা হয়নি টাইগার পেসারের।

২০২১ মৌসুমে এক কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় রাজস্থান রয়্যালস। পরের মৌসুমে ২ কোটিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে যান ফিজ। সবশেষ ২০২৩ আসরেও দিল্লির হয়ে খেলেছেন।

আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলেছেন টাইগার পেসার। ১৮২ ওভার বল করে ৭.৯৩ ইকোনোমি রেটে উইকেট নিয়েছেন ৪৭টি।

আইপিএলের আসন্ন আসরের নিলামে প্রথমে ৬ বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। চূড়ান্ত তালিকায় জায়গা হয় তিনজনের। বাদ পড়েন বাকি তিন ক্রিকেটার। নিলামের আগে নাম সরিয়ে নেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাই একমাত্র বাংলাদেশি হিসেবে নিলামে ছিলেন মোস্তাফিজ।

Tags: আইপিএল ২০২৪চেন্নাইনিলামমোস্তাফিজ
Previous Post

আলোচনায় শ্রাবন্তীর নতুন প্রেম

Next Post

শঙ্কামুক্ত জয়দেব নন্দী 

Next Post
বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্কামুক্ত জয়দেব নন্দী 

বিএনপি নেতারা ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার তদন্তের দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT