চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
4:47 অপরাহ্ন 18, এপ্রিল 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
নাটোরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আরা জুঁইকে (৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেয়ার ঘটনায় খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, ইবি শিবির সেক্রেটারি মোঃ ইউসুফ আলীসহ নাটোর ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনা আমরা আজ পর্যন্ত দেখিনি। প্রতিটি ধর্ষণের পরেই সর্বমহল থেকে প্রতিবাদ করা হলেও কোনভাবেই ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নাটোরের জুঁই সহ এযাবত ঘটা প্রতিটি ধর্ষণের দ্রুত বিচার সম্পন্নের দাবি জানাই।

ইবি ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি বাংলাদেশে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেয়া হতো, ফাসি দেওয়া হতো তাহলে এ ধরনের ঘটনা বাংলাদেশের ঘটতো না। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি দ্রুত আইনের সংস্থার করুন ও বিচার ব্যবস্থার সংস্কার করুন। প্রতিটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ব্যবস্থা করুন।

প্রভোস্ট ড. এটিএম মিজানুর রহমান বলেন, এই রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের ঘটনা আমরা কোনভাবে মেনে নিতে পারি না। আমরা এমন একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রতিটি মানুষ সে যে ধর্মেরই হোক, যে বয়সেরই হোক নিরাপদে থাকবে। প্রশাসন তথা সরকারের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশ আর দ্বিতীয়বার না ঘটে। আমার যেমন বাংলাদেশ চাই তা না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো যেন তাদের জন্য তাদের প্রতিবাদের ভাষা চালু রাখে।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়নাটোরপ্রতিবাদমানববন্ধনশিশু ধর্ষণহত্যা
Previous Post

মেঘনা সেতুতে মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট

Next Post

যে কারণে বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি

Next Post
বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি, ফুটবল তারকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি

মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সব অর্জন করেছি, চাওয়ার আর কিছু নেই: মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT