চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব অর্জন করেছি, চাওয়ার আর কিছু নেই: মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 18, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে একটাই অপূর্ণতা ছিল ফিফা বিশ্বকাপ জয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে সেই পূর্ণতাও পেয়েছেন এই কিংবদন্তি। ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলছেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে খেলাটা উপভোগ করতে চান তিনি। জানালেন, চাওয়ার আর কিছুই নেই।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’-এ সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে জানান বিশ্বকাপটা জিততে চেয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। শুধু বিশ্বকাপটাই ছিল না। আমি সবকিছু জিতেছি। সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপ বার্সেলোনায় আছে, সেখানে রাখা আছে। (আমার) সব ট্রফি ও পুরস্কার বার্সেলোনায়।’

২০১৪ বিশ্বকাপেরও ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়। সেই দুঃসহ ফাইনাল নিয়েও স্মৃতিচারণ করে মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় পর্যায়ে এসেছে। আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। হয়তো আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।’

টাইব্রেকারে দলের প্রথম শটটি মেসিই নিয়ে থাকেন। এর কারণও জানালেন মেসি। বলেছেন, ‘সব দায়িত্ব নিজের কাঁধে নিতে পেনাল্টি শুটআউটে আমি সব সময়ই প্রথমে যাই, সব সময়ই এটা করেছি।’

Tags: আর্জেন্টিনাবার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

যে কারণে বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি

Next Post

৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

Next Post
৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো সংবাদ সম্মেলনে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রপার উইকেটে খেলে টেস্ট জিততে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT