চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে ‘লাল মোরগের ঝুঁটি’র পোস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 02, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের নাটক ‘লাল মোরগের ঝুঁটি’ এর পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

১ ডিসেম্বর উন্মোচন হলো নূরুল আলম আতিক পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’র পোস্টার। লিটন করের ডিজাইন করা পোস্টারটি এরই মধ্যে সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

জয়া আহসান থেকে শুরু করে অনেক শিল্পী, নির্মাতা ও সাধারণ দর্শককে পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায়।

লিটন কর বলেন, ‘সিনেমার পোস্টার আমার কাছে সিনেমার সিনেমা। কারণ পোস্টার দেখে মানুষ সিনেমাটা সম্পর্কে এক ধরনের ধারণা পায় এবং অনেক ক্ষেত্রে সিনেমাটি দেখা বা না দেখার সিদ্ধান্তও নেয়। এমনিতেই পোস্টার একটি আদালা এবং শক্তিশালী শিল্প মাধ্যম, পোস্টারের রয়েছে নিজস্ব চরিত্র কিংবা মানুষের সাথে সংযোগ তৈরি করার অপরিসীম ক্ষমতা।’

তিনি বলেন, ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটিতে প্রোডাকশন ডিজাইন (শিল্প নির্দেশনা) এবং সহযোগী পরিচালক হিসেবে কাজ করার ফলে এই ছবির পোস্টার ডিজাইন করা আমার জন্য একটু কঠিনই ছিলো। যেহেতু এটি মুক্তিযুদ্ধের সময়ের গল্প এবং এই গল্পে অসংখ্য চরিত্র আমি ঠিক বুঝতে পারছিলাম না পোস্টারে কোন ইমেজ কেমন কীভাবে উপস্থিত হলে ছবির মূল ভাবনাকে প্রকাশ করবে। ১৯৭০ বা তারও আগে এ অঞ্চলে সিনেমার পোস্টারসহ যে কোন বিজ্ঞাপনে সাদা কালোর ‘কাটআউট’ পদ্ধতি ব্যবহার হতো, সে সময়কে স্মরণ করার জন্য আমার কাছে মনে হলো কাঠখোদাই চিত্রের যে চরিত্র সে রকম কিছু হলে ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিটির মূল অনুভূতির সাথে যেমন সংযোগ স্থাপন করে তেমনি ৭১ এর সময়কালকেও ধরা যায়, তাই আমি চেষ্টা করেছি কাঠখোদাই এর পদ্ধতিতে এই পোস্টারটি ডিজাইন করতে।

লিটন বলেন, মুক্তিযুদ্ধের মতো বাঙালি জাতির ঐতিহাসিক সময়কে স্মরণে রেখে সে সময়ের দম বন্ধ করা অনুভূতিটুকুই আমার এই পোস্টারের অনুপ্রেরণা।

নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’সহ আরো কিছু ছবির ছবির পোস্টার করেছেন লিটন কর।

এর আগে ২৫ নভেম্বর প্রকাশ করা হয় ছবির ট্রেলার, ২০ নভেম্বর প্রকাশ করা হয় ছবিটির অ্যানিমেশন টিজার। গত ৭ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ১০ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি পর্বে আছেন নির্মাতা ও এ ছবির কলাকুশলীরা। চলছে প্রচার প্রচারণার কাজও।

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।

এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

ছবিটির প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু, চিত্রগ্রহণে সুমন সরকার, কাশেফ শাহবাজী, মাজাহারুল ইসলাম, সম্পাদনা সামির আহমেদ, শব্দে সুকান্ত মজুমদার, সংগীতে আছেন রাশিদ শরীফ শোয়েব, শিল্প নির্দেশনায় লিটন কর, ওয়াদুদ রেইনি, পোশাক পরিকল্পনায় শারমিন নাহার লাকী, আফরোজা, মৃন্ময়ী সরকার, রূপসজ্জায় মো. ফারুক, ফরহাদ রেজা মিলন।

Tags: অনন্ত মুনিরঅশোক বেপারীআশনা হাবিব ভাবনাআশীষ খন্দকারআহমেদ রুবেলইলোরা গওহরখলিলুর রহমান কাদেরীজয়রাজজয়া আহসানজ্যোতিকা জ্যোতিদিলরুবা দোয়েলদীপক সুমননাটকনূরুল আলম আতিকনেট দুনিয়াপোস্টারযুবায়েরলায়লা হাসানলিড বিনোদনশাহজাহান সম্রাটশিল্পী সরকারসিনেমাসৈকতস্বাগতা
Previous Post

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন খায়রুজ্জামান লিটন

Next Post

সারাদিন মাঠেই কাটালেন সাকিব

Next Post
সাকিব মাঠে বসে অনুশীলন করছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদিন মাঠেই কাটালেন সাকিব

রিয়াদে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে এইচএসসি পরীক্ষা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT