চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন খায়রুজ্জামান লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 02, ডিসেম্বর 2021
in গোপালগঞ্জ, জনপদ
A A
খায়রুজ্জামান লিটন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নব-মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পরে তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের সর্বোচ্চ স্তরের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করায় আমি অভিভূত। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে বা ভুলতে পারবো না।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল; সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারসহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এছাড়া রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান; সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আঞ্জুম মিতাসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন খায়রুজ্জামান লিটন ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুসহ সকল কাউন্সিলর; প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন; সচিব মো. মশিউর রহমান; বিভাগীয় এবং শাখা প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tags: খায়রুজ্জামান লিটনটুঙ্গিপাড়াবঙ্গবন্ধুর সমাধি
Previous Post

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

Next Post

সাড়া ফেলেছে ‘লাল মোরগের ঝুঁটি’র পোস্টার

Next Post
বাংলাদেশের নাটক ‘লাল মোরগের ঝুঁটি’ এর পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়া ফেলেছে ‘লাল মোরগের ঝুঁটি’র পোস্টার

সাকিব মাঠে বসে অনুশীলন করছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদিন মাঠেই কাটালেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT