চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ তামিমের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। লিটন আউট হলে ক্রিজে আসেন হৃদয়, এরপর ১১ রান যোগ করতেই তৃতীয় উইকেট চলে যায়। ফিরে যান তানজিদ তামিম। এরপর প্রথমে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন হৃদয়। পরে শামীম পাটোয়ারীকে নিয়ে ঝড় তুলে কিউইদের বিপক্ষে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে হৃদয় জানালেন, আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি।

ম্যাচসেরা হয়েছেন তাওহীদ হৃদয়। পরে সংবাদ সম্মেলনে আসেন টাইগার ব্যাটার। বলেছেন, ‘লিটন ভাই আউট হওয়ার পরে আমি নেমেছি। লিটন ভাই… আমার স্বাভাবিক পরিকল্পনা যেটা দলের চাহিদা ছিল। ওই পরিস্থিতিতে রান দরকার ছিল। একটু রান একটু কম হয়ে গিয়েছিল ওই সময়টাতে। আমার শুধু পরিকল্পনা ছিল যে আমি আক্রমণ করবো। কারণ আমি যদি পরিকল্পনা না করতে পারি, তাহলে হয়তোবা কঠিন হয়ে যেতো দলের জন্য। তো আমি চেষ্টা করেছি যতটুকু আক্রমণ করা যায়।’

চার নম্বরে নামা হৃদয় ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন। একই স্থানে নেমে আগেও ভালো খেলেছেন। ওয়ানডেতে বর্তমানে ছয় নাম্বারে খেলছেন। ব্যাটিংঅর্ডারে চার নম্বর পজিশনটাই উপভোগ করেন কিনা, এমন প্রশ্নের জবাবে হৃদয় জানালেন, দলের প্রয়োজনে সবসময় ইচ্ছাপূরণ সম্ভব নয়।

বলেছেন, ‘চার নম্বরে আমি খেলেছি ২০২৩ সালে। যদি খেয়াল করে দেখেন আমি কেমন করেছি এটা আমি বলতে চাচ্ছি না। এটা হয়তোবা দেখলে বুঝবেন। খেলার তো ইচ্ছা থাকেই। আসলে সব সময় ইচ্ছা তো পূরণ হয় না কারণ দলটা তো আমার নিজের একার না, দলগত খেলা। তবে অবশ্যই আমি অবশ্যই পছন্দ করি। কারণ আমি ২০১৯ থেকে শুরু করে আমার ক্যারিয়ার যখন থেকে বয়সভিত্তিক বিভাগ থেকে ১৬-১৮ থেকে যখনই খেলি তখন আমি এই স্থানেই খেলেছি।’

‘কিন্তু এখন যে কারণেই হোক, আমি খেলতে পারছি না দলের ভারসাম্য বজায় রাখার কারণে। হয়তোবা টিম ম্যানেজমেন্ট ভালো বিকল্প মনে করেছে, আমি জানি না। কিন্ত একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমাকে যদি বলে তুমি ৭-৮-৯ এ ব্যাটিং করো, ওটাই করবো। কারণ আমার জাতীয় দলে সাত পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে, শুধু উদ্বোধনী ছাড়া। তো আশা করি যে কোনো একদিন উদ্বোধনীতেও ব্যাটিং করবো।’

Tags: চট্টগ্রামনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসহৃদয়
Previous Post

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

Next Post

নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি ‘এন্ডোমেট্রিওসিস’

Next Post

নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি ‘এন্ডোমেট্রিওসিস’

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT