চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে।

সোমবার ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে বেলা দুইটার মধ্যে এসব ঘটনা ঘটে। সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে নেত্রকোনায়। এ ছাড়া দুজনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে; একজন করে মৃত্যু হয়েছে হবিগঞ্জ ও নোয়াখালীতে।

খালিয়াজুরিতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বাঘবেড় গ্রামের বাসিন্দা মো. আবদুল মোতালেব, খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ ওরফে পালান ও সিরাজগঞ্জ জেলার শতর উপজেলার মেচরা ইউনিয়নের আকনাদিঘির চর গ্রামের মো. শুভ মণ্ডল। আর হবিগঞ্জের নবীগঞ্জে মারা যাওয়া ব্যক্তির নাম উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মোতালেব সকালে খালিয়াজুরিতে জগন্নাথপুর ফেরিঘাটে নদে বড়শি ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ করে ঝড়–বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। বেলা ১১টার দিকে উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ বাড়ির সামনের হাওরে ধান কাটছিলেন। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সিরাজগঞ্জের শুভ মণ্ডল কয়েক দিন ধরে ধান কিনতে খালিয়াজুরির কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছিলেন। দুপুরে হাওরে ধান কেনার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামিম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।

সুনামগঞ্জে সোমবার দুপুরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বজ্রপাতে মারা যাওয়া দুই ব্যক্তি হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে জমির উদ্দিন (৩৮) ও সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালি গ্রামের কাদির হোসেনের ছেলে জমির হোসেন (৪০)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় সদর উপজেলার দেখার হাওরে অন্য কৃষকদের সঙ্গে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক জমির উদ্দিন। পরে তাঁকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দিকে একই সময়ে বৈঠাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে সুরমা নদীর ঘাটে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে তিনি আহত হন। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক মো. শফিকুর রহমান বজ্রপাতে এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৮ এপ্রিল বজ্রপাতে সুনামগঞ্জে আরও পাঁচজন কৃষকের মৃত্যু হয়। এদিকে বেলা দুইটার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মকসুদ মিয়া নামের এক ব্যক্তি। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় মকসুদ মিয়া তার গরু আনতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মায়ের সঙ্গে খেতে বাদাম তুলছিলেন আরাফাত হোসেন (১৮)। এর মধ্যে শুরু হয় ঝড়বৃষ্টি। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মারা যান আরাফাত। ঘটনাটি ঘটেছে আজ বেলা পৌনে দুইটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় লোকজন জানান, ঘটনার পর মায়ের বুকফাটা আহাজারি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আরাফাতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আরাফাত ৬ নম্বর ওয়ার্ডের আফছার উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় খাসেরহাট এলাকায় একটি মুদিদোকান চালাতেন।

খবর পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, আরাফাত হোসেন নামের ওই তরুণ দুপুরে তার মায়ের সঙ্গে বাড়ির পাশের বাদামখেতে বাদাম তুলছিলেন। মা ও ছেলে খেতের দুই পাশে ছিলেন। এরই মধ্যে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রাঘাতে বাদাম তোলা অবস্থায় খেতেই আরাফাতের মৃত্যু হয়।

Tags: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবজ্রপাতমৃত্যুলাশ উদ্ধার
Previous Post

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

Next Post

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

Next Post

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি ‘এন্ডোমেট্রিওসিস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT