চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 15, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাঈদ হোসেন চৌধুরীর পোর্ট্রেট, বাংলাদেশি ব্যবসায়ী ও চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার ১৫ জুলাই তিনি বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই।

তিনি দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছে।

এইচআরসি গ্রুপ শুধু চা শিল্প নয়- পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক মহলে তার ভাবমূর্তি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ।

তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিল্পোদ্যোক্তা হলেও তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। শিক্ষাবিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে তার বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজনেস লিডার ও সমাজসেবী হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের ব্যবসায়িক অগ্রগতিতে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন জাতীয় সংগঠন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।

তার মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত। সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে দেশের ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Previous Post

কেন নিঃসন্তান, নিজের দর্শন জানালেন জন

Next Post

আন্তর্জাতিক বাজারে চালের দাম কম, প্রয়োজনে আমদানি করবো: অর্থ উপদেষ্টা

Next Post
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বাজারে চালের দাম কম, প্রয়োজনে আমদানি করবো: অর্থ উপদেষ্টা

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT