চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 15, জুলাই 2025
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে জামায়াত নেতাকর্মীদের হামলায় আহত রহিম উল্লাহ সিকদার নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে গত রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। নিহত রহিম সিকদার কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জাহেদ নামে এক ব্যক্তির গতিরোধ করে মারধর করে। খবর পেয়ে তার চাচাতো ভাই রহিম সিকদারসহ কয়েকজন ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা রহিম সিকদার ও তার সঙ্গে যাওয়া লোকজনের ওপরও হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের দাবি, হামলায় নেতৃত্ব দেয়া আব্দুল্লাহ আল নোমান ও মিজান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী জানান, পূর্বের একটি মামলাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে অভিযুক্ত মিজানকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশ চেষ্টা করছে।

Tags: বিএনপি নেতার মৃত্যু
Previous Post

আন্তর্জাতিক বাজারে চালের দাম কম, প্রয়োজনে আমদানি করবো: অর্থ উপদেষ্টা

Next Post

‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস

Next Post
অধ্যাপক ইউনূস বক্তৃতা দিচ্ছেন, পেছনে উজ্জ্বল কাঠের প্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস

ইউনিলিভার বাংলাদেশ মোস্ট সাসটেইনেবল কোম্পানি অ্যাওয়ার্ড গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ অ্যাওয়ার্ডসহ সর্বোচ্চ এসডিজি অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT