চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত বেড়েছে সিগারেটের দাম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
একজন ব্যক্তি সিগারেট জ্বালাচ্ছেন, ধোঁয়া বের হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪-২৫ অর্থ বছরের মাঝামাঝি এ সময়ে এসে শুল্ক-কর বাড়ানোয় বেড়েছে সব ধরনের সিগারেটের দাম। নতুন দামে বাজারজাত শুরু করেছে তামাকজাত পণ্যটির প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। বাজার ঘুরে দেখা গেছে সমান ও প্রকারভেদে সব ধরণের সিগারেটের দাম শলাকা প্রতি বেড়েছে ১ থেকে ২ টাকা পর্যন্ত। 

৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে ২০ শলাকার এক প্যাকেট বেনসন বিক্রি হচ্ছে ৩৭০ টাকায়, গোল্ডলিফ ২৮০ টাকা, লাকি স্ট্রাইক ২১০ টাকা, স্টার ১৭২ টাকা, ডার্বি-হলিউড ১৪৪ টাকা, রয়েল ১২৬ টাকায়।

আগের দরের সঙ্গে বর্তমান দরের পার্থক্য ৪৬  থেকে ২০ টাকা পর্যন্ত। সব থেকে বেশি দাম বেড়েছে বেনসন সিগারেটে প্যাকেটে ৪৬ টাকা।

এ ছিলো সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি)। এই খুচরা দামেই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দোকনে বিক্রি করে থাকে। ক্রেতাকে এই সিগারেট কিনতে আরও বাড়তি টাকা গুণতে হয়। যেটা দেশের আইনে সম্পূর্ণ বেআইনী।

এ ছাড়া বাজারে চোখ দিলে দেখা যাচ্ছে আগে ১৮ টাকা করে বিক্রি হলেও এখন প্রতি শলাকা বেনসন সিগারেট বিক্রি হেচ্ছে ২০ টাকায়। গোল্ডলিফের আগের দাম ১৩ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ১৫ টাকায়। প্রতি শলাকায় বেড়েছে ২ টাকা।  এভাবে লাকি ১২ টাকা, স্টার ১০ টাকা, ডার্বি-হলিউড-পাইলট ৮ টাকা এবং রয়েল ৭ টাকা দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে প্রতি শলাকায় বেড়েছে ১ টাকা করে।

সিগারেট ও তামাক খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সবচেয়ে বেশি রাজস্ব পায়। প্রতিটি শলাকার দামের ৬০ থেকে ৮০ শতাংশই তাদের শুল্ক-কর হিসেবে দিতে হয়।

এনবিআরের প্রজ্ঞাপন বলছে: ১০ শলাকা হিসাবে নিম্নস্তরের সিগারেটের প্যাকেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। মধ্যম স্তরের সিগারেটের প্যাকেটের দাম ৭০ টাকা থেকে ৮০ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক সাড়ে ৬৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ।

এছাড়া, উচ্চস্তরের সিগারেটের প্যাকেটের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক সাড়ে ৬৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ; অতি উচ্চস্তরের সিগারেট ১৬০ টাকা বাড়িয়ে থেকে ১৮৫ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক সাড়ে ৬৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে।

সিগারেটের প্যাকেটের গায়ে ব্যান্ডরোল থাকে। কারখানা থেকে বের হওয়ার সময় প্রতিষ্ঠানকে প্যাকেটের গায়ে ব্যান্ডরোল লাগিয়ে বাজারজাত করতে হয়। ব্যান্ডরোল বিক্রির মাধ্যমেই সরকার সিগারেট থেকে রাজস্ব আদায় করে থাকে।

২০২২-২৩ অর্থবছরে সিগারেট ও তামাকজাত পণ্য থেকে সরকার ৩২ হাজার ৮১৬ কোটি টাকার শুল্ক-কর আদায় করেছিল। শেষ অর্থ বছরে তা বেড়ে দাড়িয়েছে ৩৭ হাজার ৯১৫ কোটি টাকা।

Tags: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডসিগারেট
Previous Post

জেদ্দায় হজ মেলা উদ্বোধন

Next Post

পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে বাসন্তী চট্টোপাধ্যায়ের

Next Post
বাসন্তী চট্টোপাধ্যায়ের পাঁজরের হাড় ভেঙে যাওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে বাসন্তী চট্টোপাধ্যায়ের

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ছবি, বসে আছেন অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT