চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে বাসন্তী চট্টোপাধ্যায়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in বিনোদন
A A
বাসন্তী চট্টোপাধ্যায়ের পাঁজরের হাড় ভেঙে যাওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে মাসখানেক আগেই বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু আবারও গুরুতর অসুস্থ তিনি।

সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফেসবুকে ভাস্কর তার পোস্টে লেখেন যে, ‘আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তার।’

এমনকি সরকারের সাহায্য ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্যও নিবেদন করলেন ভাস্বর এই পোস্টে লিখেছেন যে, ‘প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তী দা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধা হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’

একই সঙ্গে বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএসএসসি কোডও ভাগ করে নিয়েছেন ভাস্বর। বর্তমানে ‘গীতা এলএলবি’ সিরিয়ালে দেখা যাচ্ছে বাসন্তীকে। যদিও অসুস্থতার কারণে নিয়মিত শুটে উপস্থিত থাকতে পারেন না।

দীর্ঘদিন ধরে নানা রোগে জর্জরিত বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী। তাই নিয়েই তিনি ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করে চলেছিলেন। এরপর ২০২৪ সালের এপ্রিল মাস নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সেই সময় দমদমের এক নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে। সেই সময়ও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই অভিনেত্রীর জন্য অর্থ জোগাড় করেছিলেন। ফেসবুকে আবেদন জানিয়েছিলেন।

মূলত অর্থকষ্টের কারণেই এই বৃদ্ধ বয়সে এসে কাজ চালিয়ে যেতে এক প্রকার বাধ্য বাসন্তী দেবী। একসময় বাংলা ছবির স্বর্ণযুগে দাঁপিয়ে কাজ করেছেন বাসন্তীদেবী। কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও।

Tags: অসুস্থবর্ষীয়ান অভিনেত্রীহাসপাতালে ভর্তি
Previous Post

কত বেড়েছে সিগারেটের দাম!

Next Post

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

Next Post
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ছবি, বসে আছেন অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

নাপোলির খেলোয়াড় গোল উদযাপন করছে, বৃষ্টির মধ্যে ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্নাচোর এজেন্টের সাথে আলাপ হয়েছে নাপোলির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT