চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিট অ্যালার্ট কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in - সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে হিট অ্যালার্ট কতদিন থাকবে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ঢাকাসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা আরও বিস্তার করতে পারে। তাই এই অঞ্চলগুলোতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের পুরোটাতেই তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। তবে চলমান যে অ্যালার্ট জারি করা হয়েছে তা আগামী আরও ২ দিন পর্যন্ত বজায় থাকবে। 

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক চ্যানেল আই অনলাইনকে জানান, রাজধানী ঢাকা, রাজশাহীসহ চার বিভাগে ৬ তারিখ পর্যন্ত এই অ্যালার্ট বজায় থাকবে। এরপর আগামী ৭ তারিখ রাজধানী এবং সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, এই মাস জুড়েই তাপপ্রবাহ বজায় থাকবে। সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে উঠলে এবং তা ২ দিন স্থায়ী হলে সেটাকে আমরা তাপপ্রবাহ বলি। সেই হিসেবে ঢাকা, রাজশাহী, বরিশালে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরফলে আশেপাশের অঞ্চলেও গরম অনুভূত হবে।

তিনি আরও জানান, চলতি মাসে যে তাপমাত্রা খুব একটা কমে যাবে এমন সম্ভাবনা কম। ৬ তারিখের পর তাপমাত্রা কিছুটা কমলেও খুব একটা পার্থক্য থাকবে না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও অন্তত দুদিন অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে এরপর থেকে গরম কিছুটা কমতে পারে।

Tags: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরহিট অ্যালার্ট
Previous Post

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা

Next Post

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত, চুয়াডাঙ্গায় নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নানকের বক্তৃতা চলাকালে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রাজপ্রাসাদে বসে দেশের শান্তি বিনষ্ট করতে চায়: নানক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT