চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
8:59 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in চুয়াডাঙ্গা, জনপদ
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত, চুয়াডাঙ্গায় নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে ও দর্শনা পুরাতন বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আহত হয়েছেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম (১০) বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের পাশে চুয়াডাঙ্গা সড়কে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০) মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিলেন। এমন সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল কাদের রাজা (৪৫) তার মোটরসাইকেলে করে দর্শনা পুরাতন বাজারে পৌঁচ্ছালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুইজনই সড়কের ওপর ছিঁটকে পড়ে। ওই সময় দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের ওপর দিয়ে চলে যায়।

বিপ্লব কুমার জানান, স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরানকে মৃত ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Tags: চুয়াডাঙ্গাদুর্ঘটনা
Previous Post

হিট অ্যালার্ট কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর

Next Post

তারেক রাজপ্রাসাদে বসে দেশের শান্তি বিনষ্ট করতে চায়: নানক

Next Post
নানকের বক্তৃতা চলাকালে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রাজপ্রাসাদে বসে দেশের শান্তি বিনষ্ট করতে চায়: নানক

রাতের অন্ধকারে বান্দরবানের থানচি থানায় কুকি চিনের আক্রমণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের থানচি থানায় কুকি চিনের আক্রমণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT