চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফারুক হোসেন by ফারুক হোসেন
8:05 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in অপরাধ
A A
গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফুলমতি বেগম (৪৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে। তবে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে- না তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে ওই এলাকার জনমনে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ ফুলমতির সাথে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার স্বামী ফয়েজ উদ্দিনের মনোমালিন্য চলে আসছিল। এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জের ধরে আজ বৃহস্পতিবার সকালে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়াঝাটি হলে ফয়েজ ক্ষুব্দ হয়ে ফুলমতিকে মারধর করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির লোকজনসহ পাড়া-প্রতিবেশীরা ফুলমতির ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায়
ফুলমতির ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সেখান থেকে উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে নিহত ফুলমতির বাবার বাড়ির লোকজনের দাবি- তাকে হত্যা করার পর হত্যার ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার লক্ষ্যে মরদেহটি ঝুলিয়ে রেখে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করছে ফয়েজসহ তার বাড়ির লোকজন।

গৃহবধূ ফুলমতির ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরের পর মরদেহটির ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tags: গাইবান্ধাগোবিন্দগঞ্জমরদেহ উদ্ধার
Previous Post

বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে চিকিৎসা-শিক্ষা-স্বাস্থ্যখাতে কৌশলগত সহযোগিতা জোরদার

Next Post

মাকে দেখে গুলশানের পথে তারেক রহমান

Next Post
তারেক রহমান গুলশানে তার পরিবারের সঙ্গে বাসে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে দেখে গুলশানের পথে তারেক রহমান

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের প্রয়োজনে যেখানে খেলা উচিত খেলব: মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT