চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের প্রয়োজনে যেখানে খেলা উচিত খেলব: মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিপিএলে সিলেট টাইটানসের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তবে কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা এখনো ঠিক করেননি সিলেটের অধিনায়ক। দলের প্রয়োজনে যেখানে খেলা উচিত সেখানেই খেলবেন তিনি, বলছেন মিরাজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধনী ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মিরাজ। সেবার আসরের শুরুতে মিডল অর্ডারে ব্যাটিং করলেও পরবর্তীতে টপ অর্ডারে ব্যাটিং করেন মিরাজ।

এবার নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজ বলেছেন, ‘দলের প্রয়োজনে যেখানে আমার খেলা উচিত সেখানেই খেলার চেষ্টা করব। গত বছর টপঅর্ডারে কিন্তু আমি প্রথম থেকে খেলিনি, আমি দেখেছি প্রথম দিকে দলের কম্বিনেশন মিলানোর চেষ্টা করেছি তখন দেখি উপরে একটু ঘাটতি আছে তখন আমি উপরে ব্যাটিং করেছি।’

‘তাই এবারও ওরকম দেখা যেতে পারে, যে জায়গাটাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। আমি নিজে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই ওই ভাবেই আমি চেষ্টা করব নিজেকে।’

এবারের আসরে মিরাজের দল কেমন করবে? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার। এখনো ১০ টা ম্যাচ খেলতে হবে। তারপর টপ র‍্যাঙ্কিংয়ে থাকতে হবে। এরপর সেমিফাইনাল ফাইনাল মানে অনেক দূরের বিষয়।’

‘প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’

Tags: বিপিএল-২০২৬মিরাজলিড স্পোর্টসসিলেটসিলেট টাইটান্স
Previous Post

মাকে দেখে গুলশানের পথে তারেক রহমান

Next Post

ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা, প্রথমদিনেই মুসল্লির ঢল

Next Post
ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমায় মুসল্লির সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা, প্রথমদিনেই মুসল্লির ঢল

তারেক রহমানের সঙ্গে নেতাকর্মীদের সাক্ষাৎ, বাসায় ফিরেছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসায় ফিরেছেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT