চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 22, নভেম্বর 2022
in - সেমি লিড, অপরাধ, জনপদ, বরিশাল
A A
জনসমাগমের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ, বরিশালে হত্যাকাণ্ডের প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ঘরে ঢুকে মোসাম্মাৎ মারুফা (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় ওই পরিবারের আরো দুই জন আহত হয়। এর মধ্যে নিহতের স্বামীকে হাত-পা বাঁধা আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম মারুফা আক্তার (২৮)। তিনি ওই গ্রামের মিলন খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। প্রায় ১০ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে মারুফাকে দ্বিতীয় বিয়ে করেন মিলন। প্রথম দাম্পত্যে একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে ৬ জনের এক দল মুখোশধারী দুর্বৃত্ত ওই গ্রামের মিলন খানের ঘরের পেছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিন্মি করে। এসময় তারা মারুফাকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। তার স্বামী মিলন খানকে হাত-পা বেঁধে কুপিয়ে আহত করে। মারুফার ভাতিজি জুয়েনা আক্তারকে মারধর করে তারা। এ ঘটনার এক পর্যায়ে মারুফার শিশু ছেলে মিরাজ খান প্রতিবেশীদের ঘরে গিয়ে বিষয়টি জানায়। প্রতিবেশীরা লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে পৌছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় হাত-পা বাঁধা আহত মিলনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করে তারা।

নিহতের স্বজনদের অভিযোগ, মিলন খানের প্রথম সাবেক স্ত্রীর পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে মারুফাকে হত্যা করেছে। মিলনকে কুপিয়ে সামান্য আহতকরা হলেও তিনি এ ঘটনার সবই জানেন বলে দাবি তাদের। ঘরের মূল্যবান মালামাল অক্ষত থাকায় ডাকাতি নয়, পরিকল্পিত হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ঘরে ঢুকেছিলো বলে সন্দেহ তাদের। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন তারা।

স্বজনরা অভিযোগ করে বলেন, এর আগে বিভিন্ন সময় প্রথম সাবেক স্ত্রীর স্বজনরা মারুফাকে হত্যার হুমকি দিয়েছিলো। পূর্ব বিরোধের জের ধরে ওই নারীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্বজনদের। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন তারা।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ সকালে মারুফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, পুরো বিষয়টি তদন্ত চলছে। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Tags: গৃহবধূকে কুপিয়ে হত্যাবরিশাল
Previous Post

বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা ভাসছে বাড়তি উচ্ছাসে

Next Post

সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Next Post
সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্পের কেন্দ্র ও সুনামি সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আর্জেন্টিনা ও সৌদি আরবের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-সৌদি: ইতিহাস-পরিসংখ্যান কী বলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT