চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-সৌদি: ইতিহাস-পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 22, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও সৌদি আরবের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর্দা ওঠার দুদিন পর আজ নিজেদের প্রথম ম্যাচে নামছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ সৌদি আরব। লুসেইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় গড়াবে খেলা।

এপর্যন্ত বিশ্বকাপের মোট ১৭ আসরে অংশ নিয়েছে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের তিনে থাকা দলটির কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে, পাঁচবার বিশ্ব আসরে খেলা সৌদির র‍্যাঙ্কিং ৫১, ডাগ আউটে থাকছেন হার্ভ রেনার্ড।

আর্জেন্টিনা-সৌদি এপর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার জয়ের সংখ্যা দুই, সৌদি জেতেনি এক ম্যাচেও। দুই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল।

স্বাভাবিকভাবেই পরিসংখ্যানে সৌদির চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে আলবিসেলেস্তেরা। শেষ ১৩টি বিশ্বকাপের মধ্যে ১২টিতেই আকাশী-নীলরা প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছে। কেবল ২০০২ সালে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছিল। বিপরীতে, বিশ্বকাপে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলা সৌদি আরব কেবল তিনটিতে জিতেছে।

একসময় আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নেমেছিলেন স্কালোনি, এবার আলবিসেলেস্তেদের কোচ হিসেবেও বিশ্বকাপে নাম লেখাতে চলেছেন তিনি। ২০০৬ বিশ্বকাপে খেলেছিলেন।

হার্ভ রেনার্ড ২০১৮ বিশ্বকাপে মরক্কোর কোচ ছিলেন। তার অধীনে সেবার মরক্কো গ্রুপপর্বে একটি ড্র করে ও দুই ম্যাচ হারে।

Tags: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাবিশ্বরেকর্ডমেসিলিড ফিফা বিশ্বকাপলুসেইল আইকনিক স্টেডিয়ামস্কালোনি
Previous Post

সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Next Post

কাতার বিশ্বকাপে মাদকদ্রব্য আটক

Next Post
কাতার বিশ্বকাপ ট্রফি ও মাদকদ্রব্য আটক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে মাদকদ্রব্য আটক

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পদক্ষেপ’-এর গ্রাহকেরা সঞ্চয় ও ঋণের কিস্তি দিতে পারছেন নগদ-এ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT