চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি মার্কিন দূতাবাসের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 01, জুলাই 2022
in বাংলাদেশ
A A
প্রয়াণের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো, মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ষষ্ঠবার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস হলি আর্টিজান বেকারি হামলার ষষ্ঠ বার্ষিকীর স্মরণে ওই হামলায় নিহত ২২ জনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক ফেসবুক পোস্টে জানায়, আমরা স্মরণ করছি অবন্তি কবীরকে যিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরো স্মরণ করছি এমোরিতে তার সহপাঠী ফারাজ হোসেনকে যিনি নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তার বন্ধুদের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা আরো স্মরণ করছি বার্কলি’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তারিশি জৈনকে যিনি গ্রীষ্মকালীন শিক্ষানবিশির জন্য ফিরে এসেছিলেন।

নিহত দুই পুলিশ কর্মকর্তা ও আহত ২৫ কর্মকর্তার সাহসিকতাকেও আমরা স্মরণ করছি। শোকাবহ এই ঘটনার স্মরণে আমরা সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। প্রাণোৎসর্গকারী সকলেই শান্তিতে সমাহিত থাকুন।

Previous Post

তিন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ দেখাতে খরচ ১৭ হাজার কোটি

Next Post

ব্রাজিলের রাফিনহা তাহলে কার?

Next Post
ব্রাজিলের ফুটবল তারকা রাফিনহা মাঠে বসে বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের রাফিনহা তাহলে কার?

বাংলাদেশের ক্রিকেটার পূজারা মাঠে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুমরাহর চেয়ে ‘যোগ্য অধিনায়ক’ পূজারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT