চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ দেখাতে খরচ ১৭ হাজার কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 01, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি উন্মাদনা চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে। প্রিয় দলের খেলা দেখতে বিশ্বের কোটি সমর্থক বসে যান টেলিভিশনের সামনে। ২০১৫ সাল থেকে এতদিন দর্শকদের প্রতিযোগিতাটি দেখিয়ে আসছিল বিটি স্পোর্টস। এবার তাদের সাথে যুক্ত হল অ্যামাজন। ২০২৪ থেকে ২০২৭, তিন মৌসুম যৌথ প্রচার করবে তারা। চ্যাম্পিয়ন্স লিগের এই সম্প্রচার সত্ত্ব পেতে তাদের খরচ করতে হচ্ছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

স্কাইকে সরিয়ে ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের সম্প্রচার কিনে নেয় বিটি স্পোর্টস। ২০২৩ সাল পর্যন্ত সম্প্রচারের দায়িত্বে থাকছে তারাই। এরপর অ্যামাজন ভাগ বসাবে। ১.৫ বিলিয়ন পাউন্ডে যৌথ সম্প্রচার কিনেছে অ্যামাজন ও বিটি।

ম্যাচ সম্প্রচারে এবারই প্রথম নয় অ্যামাজন। জার্মানি এবং ইতালিতে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের বেশকিছু ম্যাচ দেখিয়ে ফেলেছে স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। ২০১৯-২০ মৌসুম থেকে প্রিমিয়ার লিগের দুটি রাউন্ড অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যামাজন প্রাইমে।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার রাতের ম্যাচগুলোয় বেশি নজর দিচ্ছে অ্যামাজন। গ্রুপ পর্বের এই ম্যাচে সবসময় একটি ইংলিশ দল থাকবে এবং ইংলিশ কোনো ক্লাব প্রতিযোগিতায় টিকে থাকলে সেমিফাইনালও দেখাবে অ্যামাজন।

চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলো একচেটিয়া সম্প্রচার করবে বিটি। ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের ম্যাচও দেখাবে তারা।

২০২২-২৪ মৌসুমে সম্প্রচার থেকে পাওয়া ১.২ বিলিয়ন পাউন্ড বেড়ে ২০২৪-২৭এ ১.৫ বিলিয়নে গিয়ে ঠেকেছে বিটির। অর্থের পরিমাণ বাড়ার কারণ অবশ্য ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়া। নতুন নিয়মে তখনকার ৩২টির পরিবর্তে ৩৬টি দল এখন চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে। ১২৫ ম্যাচের বিপরীতে ১৮৯ ম্যাচ মাঠে গড়াবে। শীর্ষ আট দল শেষ ১৬তে এবং বাকি ১৬ দল প্লে-অফ রাউন্ডে খেলবে।

Tags: অ্যামাজনউয়েফাচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
Previous Post

ঈদের ছবি ‘পরাণ’ নিয়ে বাড়ছে আগ্রহ, বিক্রি হচ্ছে অগ্রিম টিকেট

Next Post

হলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি মার্কিন দূতাবাসের শ্রদ্ধা

Next Post
প্রয়াণের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো, মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি মার্কিন দূতাবাসের শ্রদ্ধা

ব্রাজিলের ফুটবল তারকা রাফিনহা মাঠে বসে বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের রাফিনহা তাহলে কার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT