চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজকুমার’ আমার জীবনে খারাপ সময় পাড়ি দেয়ার সঙ্গী: হিমেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে রাজকুমার ও হিমেল. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ কোটির উপরে ব্যবসা করা অলটাইম ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবির ত্রয়ী জুটি শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের নতুন সিনেমা ‘রাজকুমার’ শুরু হতে যাচ্ছে। ডিসেম্বরের শুরুতে ঢাকাতে এই ছবির শুটিং শুরু হবে বলে জানালেন এর পরিচালক হিমেল আশরাফ।

ইতোমধ্যে প্রি-প্রডাকশনের কাজ শেষ। আগামী কয়েকদিনের মধ্যে টিম ‘রাজকুমার’ নামবে শুটিংয়ে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান হিমেল। বলেন, ডিসেম্বরের শুরুতে ঢাকায় শুটিং শুরু হবে। এরপর পাবনা, মানিকগঞ্জ, গাজীপুরে শুটিং হবে। জানুয়ারিতে টিম নিয়ে আমেরিকায় শুটিং করবো।

‘রাজকুমার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। পরিচালক জানান, তিনি শুটিং অংশ নিতে বাংলাদেশে আসবেন।

কিন্তু কবে আসবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। হিমেল বলেন, কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি ঢাকায় আসবেন। কিন্তু কবে আসবেন এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আরও যারা অভিনয় করবেন শুটিংয়ের আগে নাম জানানো হবে।

তিনজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘প্রিয়তমা’র পর আবারও একসাথে শাকিব-আরশাদ ও হিমেল

‘রাজকুমার’ শাকিব খানের নিজের প্রডাকশন এসকে ফিল্মস থেকে নির্মাণের কথা ছিল। ‘প্রিয়তমা’র রেকর্ড পরিমাণ সাফল্যের পর এর প্রযোজক আরশাদ আদনান সিদ্ধান্ত নেন তার প্রডাকশন হাউজ ভার্সেটাইল মিডিয়া থেকে ছবিটি নির্মাণ করবেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে পাবনা-৫ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। প্রযোজকের নির্বাচনী ব্যস্ততা ‘রাজকুমার’ এ প্রভাব পড়বে না বলে জানান নির্মাতা।

হিমেল আশরাফ বলেন, প্রি-প্রডাকশনে প্রযোজককে দরকার। নিয়মিত আদনান ভাইয়ের সঙ্গে মিটিং করে প্রি-প্রডাকশনে যেগুলো প্রয়োজন সেগুলো সমাধান করছি। শুটিংয়ে ডিরেক্টরকে মনোযোগী হওয়া দরকার। আশা করছি, ‘রাজকুমার’র শুটিং প্রি-প্রডাকশনের প্ল্যানে শেষ করতে পারবো।

‘রাজকুমার’র গল্প চিত্রনাট্য পরিচালক হিমেল আশরাফের। ২০২০ সালে যখন পৃথিবীতে কোভিড আসে তখন তিনি মার্নিক মুলুকে ঘরবন্দী থেকে এই গল্প লিখেছিলেন। বললেন, ২০১৮ সালে আমেরিকায় গিয়ে গল্পটা সামান্য মাথায় এসেছিল, কিন্তু লেখা হয়নি। এরপর ২০২০-এ যখন কোভিড আসে পুরো সময়টা নিউ ইয়র্কে লকডাউনে এই গল্প লিখে পার করছি। যদি এই গল্প লেখায় ডুবে না থাকতাম হয়তো কোভিডের সময়টা আমার আরও বিভীষিকাময় হয়ে উঠতো। রাজকুমারের গল্পটা শুধু আমার কাছে একটা সিনেমার গল্প না, আমার জীবনে অন্যতম খারাপ সময় পাড়ি দেয়ার সঙ্গী।

দুটি ব্যক্তি একটি সংবাদ অনুষ্ঠানে উপস্থিত, পুরুষ ও নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
‘রাজকুমার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কোর্টনি কফি

‘প্রিয়তমা’ নিয়ে শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন হিমেল। মুক্তির পর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ছবিটি ‘হায়েস্ট গ্রসিং বাংলা মুভি’র তালিকায় শীর্ষে উঠে আসে। সেই সাফল্যে শাকিবকে নিয়ে ‘রাজকুমার’ নির্মাণে বাড়তি চাপ অনুভব হচ্ছে কিনা জানতে চাইলে হিমেল আশরাফ বলেন, চাপ অনুভব হতো যদি রাজকুমারের গল্প চিত্রনাট্য আমার নিজের না হতো। আমি জানি এতে কী আছে। ‘প্রিয়তমা’ মুক্তির আগে আপনি জিজ্ঞেস করেছিলেন আমি কেন এ সিনেমা নিয়ে এতো আত্মবিশ্বাসী? এবারও বলছি ‘রাজকুমার’ ‘প্রিয়তমা’ থেকে ব্যবসা, সুনাম এবং প্রশংসার সবদিক থেকে অনেক বেটার হবে।

তিনি বলেন, শাকিব ভাইয়ের আগের শিডিউল ব্যস্ততা কমবেশি সবাই জানেন। তিনি একটার পর একটা সিনেমা করতেন। কিন্তু ২০২১-এ তিনি নয়মাস আমেরিকা ছিলেন। তখন পুরোটা সময় তিনি ‘রাজকুমার’ গল্পটা নিয়ে থেকেছেন। নয়মাস তিনি অন্য কোনো চরিত্র ও গল্পের মধ্যে বসবাস করেছেন কিনা আমার জানা নেই। প্রিয়তমা’র পর তার আগামীর প্রতিটি প্রজেক্ট কেমন হতে যাচ্ছে সেটা আমরা সবাই ধারণা করতে পারছি।

 

ঢাকা/এনই/এমটিএল

Tags: আরশাদ আদনানএসকে ফিল্মসপ্রিয়তমাভার্সেটাইল মিডিয়ারাজকুমারলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
Previous Post

রোহিতকে ‘লোভী’ মনে হয়েছে গাভাস্কারের

Next Post

১০০ আসনে নির্বাচন করবে যুক্তফ্রন্ট

Next Post
নির্বাচনী সংবাদ সম্মেলনে বক্তারা ভোটের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ আসনে নির্বাচন করবে যুক্তফ্রন্ট

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিঙ্গান্তরিতদের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার ‘অধিকার প্রাপ্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT