চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে ‘লোভী’ মনে হয়েছে গাভাস্কারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা স্টেডিয়ামে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১০ জয়ের পর বিশ্বকাপের ফাইনালে হেরে খালি হাতে ফিরেছে রোহিত শর্মা ভারত। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। তারপরও কিংবদন্তি সুনীল গাভাস্কার ৩৬ বর্ষী ডানহাতি ওপেনারের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের সাবেক ওপেনারের মনে হয়েছে, বেশি লোভের কারণে এমন ব্যাটিং করেছেন রোহিত।

আসরজুড়ে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন রোহিত। ফাইনালে গ্লেন ম্যাক্সওয়েলের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন। সেই ওভারে দুটি বাউন্ডারি মারার পরও রোহিত আরেকটি বড় শট খেলতে গিয়ে আউট হন, যা পছন্দ হয়নি গাভাস্কারের। তার খানিক আগেই শুভমন গিল আউট হয়েছিলেন।

৭৪ বর্ষী গাভাস্কার এক কলামে লিখেছেন, ‘ট্রাভিস হেডের পেছন থেকে ধরা অসাধারণ ক্যাচে ভারতের ৩০০ রানের আশা শেষ হয়ে যায়। আউট হওয়ার আগে দ্রুতগতিতে ৪০ রানের বেশি করেন রোহিত। সেসময় ৩০ গজের বাইরে মাত্র দুজন খেলোয়াড় ছিল।’

‘ওই ওভারে ইতিমধ্যে সে একটি ছক্কা এবং চার মারার পর পাওয়ার প্লের শেষ বলগুলো কাজে লাগাতে চেয়েছিল। তাকে সেসময় বেশি লোভী মনে হয়নি? শুভমন গিল আউট হওয়ার পর তার নিজেকে একটু সামলানো উচিত ছিল না?’

গাভাস্কারের মনে হয়েছে, ‘অস্ট্রেলিয়ার পঞ্চম বোলারের কোটায় লটারি লেগেছিল। এজন্য বিরাট কোহলির আউটের পর পার্টটাইম বোলারদেরও দেখেশুনে খেলতে হয়েছে ব্যাটারদের, যাতে বাউন্ডারি কম হয়। তাতে প্রায় ৩০ রানের মতো কম আসে, যা ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’

Tags: অস্ট্রেলিয়াগাভাস্কারগিলবিরাটভারতম্যাক্সওয়েলরোহিতলিড স্পোর্টসহেড
Previous Post

আদালত অবমাননা: বিএনপি নেতা হাবিবের পাঁচ মাসের কারাদণ্ড

Next Post

‘রাজকুমার’ আমার জীবনে খারাপ সময় পাড়ি দেয়ার সঙ্গী: হিমেল

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে রাজকুমার ও হিমেল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজকুমার' আমার জীবনে খারাপ সময় পাড়ি দেয়ার সঙ্গী: হিমেল

নির্বাচনী সংবাদ সম্মেলনে বক্তারা ভোটের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ আসনে নির্বাচন করবে যুক্তফ্রন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT