মধ্যপ্রাচ্য বা মরু অঞ্চলের প্রাণী হলেও, বাংলাদেশের আবহাওয়ায় দারুণভাবে মানিয়ে নিয়েছে ফ্যাট-টেইলড শিপ বা দুম্বা। কোরবানির ঈদে ব্যাপক চাহিদা ও চড়া মূল্যের কারণে বাণিজ্যিকভাবে দুম্বা পালনে ঝুঁকছেন অনেক উদ্যোক্তা। দক্ষিণ কেরানীগঞ্জের একটি খামারে মাত্র ৪টি দুম্বা দিয়ে শুরু করে এখন তা ছাড়িয়েছে চারশ’তে। খামারিরা বলছেন, ছাগল বা গাড়ল পালনের চেয়ে দুম্বা পালন অনেক বেশি লাভজনক।








