চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন বাদ, আফগানিস্তান টেস্টে ফিরলেন হৃদয়-জাকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন ম্যাচটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও অমিত হাসান।

৯ অক্টোবর গড়াবে ম্যাচটি। তার আগে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। চোট থেকে ফেরার প্রক্রিয়ায় থাকা নাহিদ রানাকেও এই টেস্টের স্কোয়াডে রাখা হয়নি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজে নাহিদকে বিবেচনা করা হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে গত জুনে টেস্ট অভিষেক হয়েছিল তাওহীদ হৃদয়ের। এরপর অস্ট্রেলিয়া সফরের দলে ছিলেন না এই ডানহাতি ব্যাটার। তবে সাউথ আফ্রিকায় এ দলের সফরে দারুণ পারফরম্যান্সের পর আবারও টেস্ট দলে ফিরেছেন তিনি।

অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অমিত হাসানেরও। অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জায়গা হয়নি তার। অমিতের পরিবর্তে জাকের আলিকে ফেরানো হয়েছে। ‘এ’ দলের হয়ে জাকেরের সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাবিবুল।

পেস আক্রমণে বাংলাদেশের ভরসা থাকছে হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলামের ওপর। স্কোয়াডে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

মূল স্কোয়াডের বাইরে সফরসঙ্গী হিসেবে দলের সঙ্গে যাবেন অফস্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

Tags: আরব আমিরাততাসকিনবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তান টেস্টবিসিবিলিড স্পোর্টসহৃদয়
Previous Post

ক্যাটরিনা থেকে ঐশ্বরিয়া: সন্তান জন্মের পর নায়িকাদের ওজন নিয়ে কেন এত ট্রল?

Next Post

রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

Next Post

রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

পুঁথি পাঠ, নাচ-গানে দিনব্যাপী আগামী উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT